dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


মংলায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় আটক -১

দৈনিক অনুসন্ধান    |    ০৪:২১ পিএম, ২০২২-১০-২৩

মংলায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় আটক -১

 

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটের মংলায় বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে জোরপূর্ব ধর্ষণের অভিযোগ গ্রহণ করেছে মংলা থানা পুলিশ। শনিবার (২২ অক্টোবর) রাতে রুমি সরদার নামের একজনকে আটক করে পুলিশ। রুমি সরদার উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী গ্রামের মৃত তোরাপ সরদারের ছেলে। ধর্ষণের অভিযোগকারী ওই নারী (৩৭) একই এলাকার বাসিন্দা।

পরিবারের স্বজন ও মামলা সূত্রে জানা গেছে, রুমি সরদার এবং অভিযোগকারী ওই নারী মংলার চিলা এলাকার তেলিখালী গ্রামে বসবাস করে। ভুক্তভোগী নারীর সাথে তার স্বামীর দাম্পত্য কলহ ও মনোমালিন্য থাকায় বিয়ে করার কথা বলে কৌশলে রুমি সরদার কয়েকবার তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের টেপামারী এলাকার বাসিন্দা কিশোর মন্ডলের বাড়ীতে ঘর ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকে তারা। আবারো বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে ৪ অক্টোবর ভাড়া বাসা থেকে কাজী আনার কথা বলে বেরিয়ে যায় রুমি সরদার এবং সে সময় থেকেই ভুক্তভোগী নারীর সাথে সে যোগাযোগ বন্ধ করে দেয়। সর্বশেষ রুমি সরদার ৩ অক্টোবর রাত ৯টা থেকে ৪ অক্টোবর বিকেল ৩টা পর্যন্ত কয়েক দফায় ওই নারীকে ধর্ষণ করে বলে মামলা সুত্রে উল্লেখ করা হয়েছে।

নিরুপায় হয়ে শনিবার রাতে ধর্ষিতা ঐ নারী মিথ্যা বিয়ের প্রলেভনে ধর্ষণ এমন অভিযোগে মংলা থানায় রুমি সরদারকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। রাতেই রুমি সরদারকে তেলিখালী এলাকা থেকে গ্রেফতার করে মংলা থানা পুলিশ। রুমি সরদার এলাকায় সিরিয়াল রেপিস্ট হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে এমন একাধিক অনৈতিক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে ভয়ে অনেকেই মুখ খোলেনা বলে জানা গেছে ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে।

মংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে রুমি সরদারকে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর