শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১২:১৫ পিএম, ২০২১-০২-২৫
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ।সংসদ সদস্য বলেন আমার কাছে খবর আছে-আইন শৃংখলা বাহিনীর চোখকে ফাঁখি দিয়ে মাদক কারবারিরা তাদের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। সুতরাং এ বিষয়ে আরো সোচ্চার হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে তাগিদ দেন তিনি। ২৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মোজাম্মেল হক চৌধুরী, থানার অফিসার ইনচার্জ আবদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ সভাপতি রেজাউল করিম বাবুল, ডাঃ মোহাম্মদ জিল্লুর রহমান, সমাজ সেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার সাহেদা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাত সুলতানা, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে এস এম জসিম উদ্দিন, আলহাজ্ব মোঃ বেলাল হোসেন চেয়ারম্যান, কাজল দে, সামসুল আলম, আবদুল মান্নান মোনাফ , সফিউল আলম সেফু চেয়ারম্যান, আবদুল মান্নান চেয়ারম্যান, কাউন্সিলর রেহেনা আক্তার পারভীন, সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ অধ্যক্ষ সমীর কান্তি দে, আফাজুর রহমান, প্রধান শিক্ষক মঈনুল আবেদিন নাজিম, ইসমত ফারজানা প্রমুখ।
সভায় উপজেলা হাসপাতালের সামনে থেকে সিএনজি অটোরিকশা ষ্টেশন সরানো ও কালুরঘাট সেতুর দুই পাশে যানজট সমস্যা মোকাবেলায় দুই জন ট্রাফিক পুলিশ মোতায়েন সহ আগামী ২ মার্চ বোয়ালখালীতে বিআরটিসি বাস সার্ভিস শুভ উদ্বোধন করা হবে বলে জানান সাংসদ, সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও জুমের মাধ্যমে এর শুভ উদ্বোধন করবেন বলে ও জানান তিনি।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited