dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


ভূল চিকিৎসায় হয়েছিলো মৃত্যু অথচ মরদেহ বাইরে ফেলে ৪ লাখ টাকার বিল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০৩:৩১ পিএম, ২০২০-০৭-২৫

ভূল চিকিৎসায় হয়েছিলো মৃত্যু অথচ মরদেহ বাইরে ফেলে ৪ লাখ টাকার বিল

রাজধানীর ধানমন্ডিতে পপুলার হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, প্রতিবাদ করায় মরদেহ বাইরে ফেলে দেওয়া হয়েছে। রোগীর স্বজনরা জানান, ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর পর তাদের হাতে উল্টো ৪ লাখ টাকা বিল ধরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। তবে সব অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোগীর স্বজনদের অভিযোগ, বিল দেওয়ার আগ পর্যন্ত মৃতদেহ আটকে রাখা হয়। বিল পরিশোধের পর মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তুললে মরদেহ গেটের বাইরে ফেলে যাওয়া হয়।
১৫ জুলাই শারীরিক সমস্যা নিয়ে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি হন নারায়নগঞ্জের হাজী রওশন আলী সরকার। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর করোনা পজিটিভ এসেছে এবং অক্সিজেন লেভেলও কম।
ওই দিনই তাকে আইসিইউতে নেয়া হয়। কিন্তু পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা অন্য হাসপাতালে রোগীর করোনা পরীক্ষা করান। সেখানে রেজাল্ট নেগেটিভ আসে। হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে বিষয়টি আমলে নেননি। নয়দিন পর ২৪ জুলাই রাতে রওশন আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর পরিবারের কাছে ৪ লাখ টাকার বিল ধরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের সব অভিযোগ অস্বীকার করে বলছে, তাদের কোনো গাফিলতি ছিল না।
পপুলার হাসপাতাল মেডিকেল অফিসার শহীদুল ইসলাম বলেন, তার নিউমোনিয়া হয়েছে। নিউমোনিয়ার আমরা কি ট্রিটমেন্ট দেই? অ্যান্টিবায়োটিক দেয়ার পর অক্সিজেল লেভেলও বাড়িয়েছি। সব করেছি।
এ ব্যাপারে খুব শিগগিরই আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান রোগীর স্বজনরা।

রিলেটেড নিউজ

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর