শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:৫৫ পিএম, ২০২১-০৭-১১
মোঃ আলমগীর, বিশেষ প্রতিনিধি।
বান্দরবানের লামা উপজেলায় করোনা সম্পর্কে সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার ১০ই জুলাই ২০২১ইং সকাল ১০ টা উপজেলার সভা কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। করোনা সচেতনতামুলক মত বিনিময় সভার আয়োজন করেন, লামা উপজেলা প্রশাসন।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি, সিভিল সার্জন,সহকারী পুলিশ সুপার । আলোচনা সভায় সভাপতিত্ব করেন, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রেজা রশিদ। এতে আরো উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা পৌর মেয়র জহিরুল ইসলাম, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাচিংপ্রু মার্মা, লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।
প্রধান অতিথি বলেন, বর্তমানে সারা দেশের কোভিড-১৯ এর বান্দরবান জেলা ও লামা উপজেলা সহ আলীকদম, নাইক্ষ্যছড়ির মত উপজেলা গুলোতে ব্যাপক হারে করোনা বৃদ্ধি পাচ্ছে। এই মহামারি থেকে নিজে বাঁচতে, এবং জনগণকে বাঁচাতে ও করোনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য আহবান করেন।উপজেলা সকল প্রশাসন ও জনগণকে সরকারি বিধি নিষেধ মেনে চলার জন্য আহ্বান জানান।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited