শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:২০ পিএম, ২০২৫-০৯-২২
ইকরামুল হক, বিশেষ প্রতিনিধিঃ
চকরিয়া পৌরসভার স্বপ্নপুরি থেকে মাতামুহুরী পর্যন্ত চলমান কাজের সাইট অফিস থেকে ৪ লক্ষাধিক টাকার নির্মান মেশিনারিজ চুরি হয়েছে। রবিবার ভোররাত আনুমানিক সাড়ে ৪ টা থেকে ৫ টার মধ্যে এ চুরি সংঘটিত হয় বলে জানিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠানের প্রকৌশলী আবু বকর। নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স নিপা এন্টারপ্রাইজ লি: এর পরিচালক আব্দুল খালেক জানান,
চুরি যাওয়া মালামালের মধ্যে ৫০ হাজার টাকা মুল্যের বৈদ্যুতিক সার্ভিস তার, ওয়েল্ডিং মেশিন ২ টা, গ্রাইন্ডিং মেশিন ১ টি, মোটর ১ টি, লোহার রড় সহ সর্বমোট আনুমানিক ৫-৬ লাখ টাকা মুল্যের মালামাল লুট করে নিয়ে যায় চোরের দল।
সাইটে দ্বায়িত্বরত দারোয়ান নুরুল আলম (৫৫) বলেন, "আমি দীর্ঘদিন থেকে দারোয়ানের দ্বায়িত্বে আছি। অফিসের চাবিও ছিল আমার কাছে। অফিসের সামনেই আমি চেয়ার নিয়ে বসে ডিউটি করছিলাম তারপরও অফিসের তালার ভিতরে নাট খুলে কিভাবে চুরি করলো আমি জানি না।"
সংশ্লিষ্ট জনৈক এলাকাবাসী বলেন, আমি এদিন ভোর মসজিদে নামাজে যাওয়ার সময় এক অজ্ঞাতনামা ব্যক্তিকে মাথায় চুরাই মালামাল নিয়ে যেতে দেখে দারোয়ান নুরুল আলমকে বলেছিলাম কিন্তু তিনি চোরধরা তার কাজ নয় বলে দায় এড়ানো জবাব দিয়েছিল।
নিকটস্থ এলাকাবাসী বলেন দারোয়ান জড়িত না থাকলে এ চুরি কখনো সম্ভব নয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে তথ্য বেরিয়ে আসবে।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited