শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:২১ পিএম, ২০২৩-০২-১৬
সাখাওয়াত হোসেন তুহিন
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা :
কুমিল্লা ৩ মুরাদনগর আসনের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক ধর্ম প্রতিমন্ত্রী সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মায়ের জানাযায় হাজারো মানুষের ঢল।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯ ঘটিকায় সময় ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না-নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন),
মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ১০২ বছর তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে নানা জটিলতার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৫ মেয়ে এবং নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার বাদ মাগরিব নামাজের পড় রাত ৮ টায় মুরাদনগর সদরে মুজাফফর উলুম মাদ্রাসার মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান মরহুমার তৃতীয় ছেলে কাজী আবু কাউসার।
জানাজায় অংশগ্রহণ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম.রুহুলআমিন উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শাহ্ পরিবারের পক্ষে বিদেশ থেকে বিএনপির সাবেক সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মুঠুফোনে তার মায়ের জন্য মুরাদনগর উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া চেয়েছেন।
জানাজায় অংশগ্রহণ করেন মরহুমার ছেলে কাজী মজিবুল হক, কাজী জুন্নুন বশরী, কাজী শাহ্ আরেফিন, নিকটতম সকল আত্মীয় সজন, জানাযা শেষে মুরাদনগর উপজেলার সদরে বড় কবরস্থানে তাহার দাফন সম্পন্ন করা হয়। সাবেক এমপি কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর মায়ের প্রতি গভীর শোক সমবেদনা প্রকাশ করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সী, উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন অঞ্জন। সাধারণ সম্পাদক মোল্লা মজিবুল হকসহ উপজেলার বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
মোবাইল +৮৮ ০১৯৭১০০০১৭১
তারিখ: ১৬/০২/২০২৩ খ্রিঃ
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited