dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডাকাত দলের হামলায় পেয়ারা ব্যবসায়ী নিহত

দৈনিক অনুসন্ধান    |    ০৮:৪০ পিএম, ২০২২-১০-০৫

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডাকাত দলের হামলায় পেয়ারা ব্যবসায়ী নিহত

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুরে ডাকাত দলের হামলায় জুয়েল রানা (৩১) নামে এক পেয়ারা ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (৫ অক্টোম্বর) ভোর ৬টার দিকে আড়গাড়াহাট-চৌডালা আঞ্চলিক সড়কের, বেলাল বাজার-কুইচাঁগাঁড়া এলাকায় এ ঘটনা ঘটে। জুয়েল শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুমানিনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

গোমস্থাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার বলেন, জুয়েল রানা ভোর ৬টার দিকে নাচোল উপজেলায় তার পেয়ারা বাগানে যাচ্ছিলেন। এসময় একদল ডাকাত তার পথরোধ করে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানা আগে ডাকাতির কবলে পড়ে নিহতের সংবাদ পায় পরে আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হই। ডাকাতির ঘটনাটি ঘটেছে গোমস্থাপুর ও শিবগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকার বেলালবাজার-কুইচাগাড়া নামক স্থানে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে সেইসাথে ডাকাতদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে থানা পুলিশ। 
মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের আহমেদ বলেন, ডাকাতি ও নিহত হওয়ার ঘটনাটি আমার থানা এলাকায় নয়, তবে নিহতের বাড়ি শিবগঞ্জ থানার মোবারকপুর ইউনিয়নে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। হামলাকারী ডাকাতদের ধরতে পুলিশ বাহিনী তৎপর রয়েছে। 
জানা যায়, কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কে রাতে পুলিশের টহল দল থাকলেও প্রায় ডাকাতির ঘটনা ঘটে। কিছু ডাকাত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে কারাগারে গেলেও জামিনে ছাড়া পেয়ে ফের ডাকাতিতে জড়িয়ে পড়ছেন। এজন্য সন্ধ্যার পর ওই সড়কে মানুষের আনাগোনা কম থাকে বলে স্থানীয় সুত্রে জানা যায়।

ফয়সাল আজম অপু, 
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
০৫.১০.২০২২#

রিলেটেড নিউজ

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর