dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


প্রথম বারের মত এসেছি, শেষ বারের মত বলে যাচ্ছি- মাদক ছাড়ুন নইলে এলাকা ছাড়ুনঃ ওসি মহসিন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০৮:৪৪ পিএম, ২০২০-০৭-২৪

প্রথম বারের মত এসেছি, শেষ বারের মত বলে যাচ্ছি- মাদক ছাড়ুন নইলে এলাকা ছাড়ুনঃ ওসি মহসিন

টার্গেট শুধুমাত্র নিজ থানা এলাকাকে মাদকমুক্ত করা। মাদকমুক্ত একটি সমাজ উপহার দেওয়া। আর তাই হাতে হ্যান্ড মাইক, মুখে মাদক থেকে সরে আসার আহ্বান। এভাবেই অলি-গলি ও পথে-ঘাটে হ্যান্ড মাইক হাতে ঘুরছেন সিএমপির কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন। মাদকসেবী সুপথে ফিরলে সহোযোগিতার যেমন প্রতিশ্রুতি দিচ্ছেন তেমনি না শুনলে অলআউট অ্যাকশনে যাবার হুঙ্কারও এসেছে তার কন্ঠ থেকে। (নীচে ভিডিও লিংক দেয়া আছে)

ওসি মোহাম্মদ মহসিন বলেন, 'এলাকা মাদকমুক্ত করা খুবই কঠিন, তবে এলাকাবাসীর সহযোগিতা এবং আমাদের ঐকান্তিক চেষ্টায় এটা অসম্ভব নয়। সবার শতভাগ সহযোগিতা পাওয়া গেলে অবশ্যই মাদকমুক্ত একটি থানা এলাকা প্রতিষ্ঠা করা সম্ভব। সেই কঠিন মিশনেই নেমেছে টিম কোতোয়ালী।'
এলাকাবাসীর উদ্দেশ্যে কোতোয়ালীর অলিগলিতে ঘুরে ঘুরে হ্যান্ড মাইক হাতে ওসি মোহাম্মদ মহসীন বলছেন, 'আমাদের কাছে তথ্য আছে। এ এলাকায় মাদক কেনা হয়, মাদক বেচা হয়, মাদক সেবন করা হয়। প্রথম বারের মতো এসেছি। শেষ বারের মতো বলে যাচ্ছি। আপনি মাদক ছাড়ুন অথবা এলাকা ছাড়ুন।'

তিনি আরও বলেন, 'এলাকায় থাকলে আপনার মাদক ছাড়তে হবে। মাদক সেবন করলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আপনি যদি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে আসতে চান-সকল ধরনের সহযোগিতা আমরা করবো। প্রয়োজনে আপনাকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।'

হ্যান্ডমাইক হাতে ওসি মহসীন আরও বলছেন, 'প্রিয় এলাকাবাসী। আপনার এবং আপনার সন্তানদের ভবিষ্যতের জন্য এ এলাকাকে মাদকমুক্ত করুন। মাদককে না বলুন। মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করুন। প্রয়োজনে আমাদের সহযোগিতা নিন। আমাদের তথ্য দিন। আপনার পরিচয় গোপন রাখা হবে। আপনার তথ্যের গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব আমাদের।'
     
গত ২২ জুলাই পুরো কোতোয়ালী থানাকে মাদকশুন্য করার পরিকল্পনা গ্রহণ করেন  কোতোয়ালির ওসি মোহাম্মদ মহসীন।এজন্য তিনি একটি কর্মপরিকল্পনাও ঠিক করেছেন।

কোতোয়ালি থানা সুত্রে জানা যায়, এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে তিন ধাপে। প্রথম ধাপে, এলাকাভিত্তিক তথ্য সংগ্রহ এবং সচেতনতা প্রচারাভিযান চালানো হবে। দ্বিতীয় ধাপে, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বিক্রেতাদের আত্মসমর্পণের ডেডলাইন দেওয়া হবে এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তৃতীয় ধাপে, সাড়াশি অভিযান চালিয়ে অল আউট অ্যাকশন।

আরও জানায়, তারা ইতোমধ্যে মাদক কেনা বেচার সাথে সংশ্লিষ্টদের তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন। ১৫ টি বিটে বসানো হয়েছে অভিযোগ বাক্স। পাড়ায় পাড়ায় সচেতনতামুলক প্রচারণা চালানো হচ্ছে এবং মাদক সংশ্লিষ্টদের সামাজিকভাবে বয়কটের কাজও শুরু হয়েছে। এদিকে প্রথম থানা হিসেবে কোতোয়ালী থানাকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি কোতোয়ালীকে মাদকশুন্য করার অন্যতম একটি ধাপ বলছেন কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, 'গত ২২ জুলাই থানা এলাকা মাদকমুক্ত করতে পুরোদমে কাজ চলছে। সে যেই হোক সুস্থ সমাজ গড়তে তার বিরুদ্ধে (মাদক কেনা বেচার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি) ব্যবস্থা নেয়া হবে।আমার থানার ১৫ জন বিট পুলিশ অফিসার কথা দিয়েছেন। আন্তরিকতার সাথে সমাজের স্বার্থে তারা তাদের জায়গা থেকে কাজ করবেন।'

ওসি মোহাম্মদ মহসিন বলছেন, 'নভেল করোনা মহামারির শুরুর দিকে মাদক কেনা বেচার সাথে সংশ্লিষ্টরা ঘরে ঢুকে গেলেও বর্তমানে তারা ঘর থেকে বের হয়ে এসেছেন। পুনরায় মাদক কেনা বেচা করছেন। যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুস্থ সমাজ গড়তে মাদক সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। যার জন্য কঠিন এ মিশন হাতে নেয়া হয়েছে। সবার সহযোগিতা পাওয়া গেলে এ কাজে আমরা অবশ্যই সফল হবো।'

কঠিন এ মিশনে ইতিমধ্যে সকলের সহযোগিতা পাওয়া যাচ্ছে বলেও জানান ওসি মোহাম্মদ মহসিন। ইতোমধ্যে শুক্রবার মসজিদ ভিত্তিক প্রচারণাও শুরু করেছেন ওসি মহসীন।

ভিডিও লিংকঃ https://youtu.be/vW7Yq7VbkJM

রিলেটেড নিউজ

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর