শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৩৭ পিএম, ২০২৩-১১-২৪
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র্যাবের অভিযানে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিনসহ রাব্বি বিশ্বাস ওরফে সোহাগ (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার দরিনারিচা এলাকার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বুধবার (২২ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার বুলনপুর মালপুকুর নামক স্থানে সড়কে চেকপোস্ট বসায় র্যাব। এ সময় একটি অটোরিকশায় যাত্রীবেশে থাকা সোহাগের দেহ তল্লাশি করে এসব অস্ত্র ও গুলি পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হয়।
সোহাগের নামে এ পর্যন্ত পূর্বের একটি মামলার তথ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে বলেও জানায় র্যাব।
র্যাব আরো জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করছে- এমন তথ্য পাওয়ার পর র্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।
এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা এলাকায় একটি অস্ত্রের চালান সরবরাহের বিশেষ গোয়েন্দা তথ্য পেয়ে র্যাব উল্লিখিত স্থানে চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্ট চলাকালীন একটি অটোরিকশায় তল্লাশিকালে একজন যাত্রীর অস্বাভাবিক আচরণ লক্ষ করে তার দেহ তল্লাশিতে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, সোহাগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে পাবনায় নিয়ে যাওয়ার জন্য গত কয়েক দিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছিল।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে ও জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও র্যাব জানিয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited