dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


জনপ্রিয় ‘তরুণী’ টিকটকার, গ্রেপ্তারের পর দেখা গেল যুবক!

অনুসন্ধান অনলাইন ডেস্ক    |    ০৮:৪৪ পিএম, ২০২৫-০৮-২৪

জনপ্রিয় ‘তরুণী’ টিকটকার, গ্রেপ্তারের পর দেখা গেল যুবক!

বেশি ফলোয়ার ও ভিউয়ের আশায় তরুণী সেজে ভিডিও বানিয়ে প্রচার করতেন এক যুবক। সম্প্রতি এ ঘটনা সামনে এসেছে। প্ল্যাটফর্মটিতে ‘ইয়াসমিন’ নামে পরিচিত মিশরের একজন জনপ্রিয় টিকটকার এ সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রকাশিত সংবাদমাধ্যম বোল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইয়াসমিন’ নামে পরিচিত টিকটকার মূলত ১৮ বছর বয়সী একজন ছাত্র। যার নাম আব্দুর রহমান। তিনি তরুণীর ছদ্মবেশে ভিডিও পোস্ট করতেন এবং দর্শকদের এভাবে প্রতারিত করে আসছিলেন।
 
মিশরীয় কর্তৃপক্ষের মতে, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পুলিশ ওই অ্যাকাউন্ট থেকে অনুপযুক্ত ভিডিও আপলোডের অভিযোগ পায়। পরে ‘ইয়াসমিন’ অ্যাকাউন্টের মালিককে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের সময় সন্দেহভাজন ব্যক্তি স্বীকার করেন যে, সে ফলোয়ার ও ভিউ বাড়ানোর আশায় এবং অর্থ উপার্জনের জন্য তরুণীর ছদ্মবেশ ধারণ করেছিলেন।

এ টিকটকারের মূল নাম আবদুল রহমান। তিনি আরো বলেন, ‘ভিউ ও অর্থ উপার্জন ছাড়াও বিজ্ঞাপন পেতে দৃষ্টি আকর্ষণের জন্য তরুণীর ছদ্মবেশ ধারণ করেছিলেন তিনি। তার এই স্বীকারোক্তি অন্যান্য কনটেন্ট ক্রিয়েটরদের অনলাইনে সরব নেটিজেনদের অস্বাভাবিক কৌশল অবলম্বনের বিষয়ে আলোকপাত করে।’

আবদুর রহমানের স্বীকারোক্তির পর তার বিরুদ্ধে ছদ্মবেশ ধারণ ও জনসাধারণের নৈতিকতা লঙ্ঘনকারী প্রকাশের অভিযোগ আনা হয়।

তদন্তের অংশ হিসেবে কর্তৃপক্ষ তার ফোন ও সব অনলাইন প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট জব্দ করে। চারদিন হেফাজতে থাকার পর পাঁচ হাজার মিশরীয় পাউন্ডের বিনিময়ে জামিন হয় তার।

তবে তার প্রতিবেশীরা জানিয়েছেন, তারা তাকে কখনও সন্দেহজনক কিছু করতে দেখেননি। তাদের কাছে তিনি ছিলেন একজন সাধারণ যুবক।

রিলেটেড নিউজ

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর