শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:৩৪ পিএম, ২০২৩-০৮-০৫
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
সারাদেশের কর্মসূচীর অংশ হিসেবে দেশে বিরাজমান রাজনৈতিক সঙ্কট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহবানে চাঁপাইনবাবগঞ্জে মানবন্ধন করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক সুজন চাঁপাইনবাবগঞ্জ উপজেলা শাখা। শনিবার (৫ আগষ্ট) সকাল ১১টায় জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে এই মানববন্ধন পালিত হয়। ঘণ্ঠাব্যপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আসলাম কবির, সাধারন সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক সৈয়দ আহমদ হোসেন বাদশা, সদস্য সচিব মনিরুজ্জামান মনির, সুজন জেলা কমিটির সহ-সভাপতি রবিউল আলম টুটুল, সাংগঠনিক সম্পাদক মাসিদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট উমর ফারুক, সদর উপজেলা কমিটির সাধারন সম্পাদক জারিফ হোসেনসহ অন্যরা। কর্মসূচির সঞ্চালনা করেন সাংবাদিক ফারুক আহমেদ চৌধুরি।
এসময় বক্তারা দেশের বৃহত্তর স্বার্থে বিবদমান রাজনৈতিক দলসমূহকে বিবাদ ভুলে সংলাপ ও সমঝোতার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান। পাশাপাশি দেশে প্রকৃত গণতন্ত্র চর্চা ও সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা বিধানের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, চলমান রাজনৈতিক সংকট দেশকে গভীর সংকটে ফেলবে। এতে দেশের আর্থ-সামাজিক ক্ষতির সৃষ্টি হবে। তাই দেশ ও জাতির কল্যাণে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার বিকল্প নেই বলে বক্তারা জানান।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited