dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


ঠিকাদার এবং স্থানীয় কর্তৃপক্ষের অবহেলায় দ্বিতীয় দফায় আবারো জোয়ারের পানিতে প্লাবিত সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়ন

দৈনিক অনুসন্ধান    |    ১১:১৬ পিএম, ২০২০-০৯-২২

ঠিকাদার এবং স্থানীয় কর্তৃপক্ষের অবহেলায় দ্বিতীয় দফায় আবারো জোয়ারের পানিতে প্লাবিত সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়ন

মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ বিশেষ প্রতিনিধিঃ আবারো  জোয়ারের পানিতে প্লাবিত চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার  সারিকাইত ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড। গত ভোর রাত (২২.০৯.২০২০) প্রায় ৪টার সময় উক্ত এলাকার প্রায় সকল ঘরই জোয়ারের পানিতে কানায় কানায় পরিপূর্ণ ছিলো! এতে প্রায় পানি বন্দী হয়ে পড়ে দশ হাজারের ও বেশি মানুষ। 
ভেসে যায় লক্ষাধিক টাকার হাঁঁস-মুরগী সহ গৃহপালিতঅন্যান্য গবাদিপশু-পাখি। সেই সাথে পুকুরের এবং বিভিন্ন মৎসচাষ প্রকল্পের মাছও জোয়ারের পানিতে চলে যায়। জোয়ারের পানি জমে থাকায় গৃহবন্দী জীবন যাপন করছে এসব এলাকার মানুষ। নষ্ট হয়ে গেছে  চলাচলের রাস্তা। নষ্ট হয়ে গেছে ফসলি ক্ষেত-খামার।
ফলে বর্তমানে অসহায়  জীবনযাপন করছে এই জনপদের মানুষ গুলো।
এলাকাবাসীর এই দুর্দিনে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকা স্থানীয় জনপ্রতিনিধিরা জনগণের পাশে না থেকে উল্টো উন্নয়নের গীতে সূর মিলাচ্ছে !  
সকল দায় ঠিকাদার প্রতিষ্ঠানের উপর চাপিয়ে শাক দিয়ে মাছ ঢাকায় মহাব্যস্ত তারা। তাদের এহেন কর্মকাণ্ডে প্রকৃতপক্ষে এসময়ে জনপ্রতিনিধিদের করণীয় নিয়ে সাধারণ জনগণের মধ্যে নানান প্রশ্ন।
নির্দিষ্ট সময়ে বেড়িবাঁধের কাজ শুরুর ব্যাপারে ঠিকাদারদের তাগিদ না দেওয়া এবং জনপ্রতিনিধিদের অবহেলায় এমনটা হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। 
জনগণের জান-মালের নিরাপত্তার কথা বিবেচনা করে অতি দ্রুত কার্যকরী  পদক্ষেপ নেওয়ার জন্য দাবী জানিয়েছেন এলাকাবাসী।
এ নিয়ে  ২য় দফায় জোয়ারের পানিতে প্লাবিত হয় সারিকাইত ইউনিয়নটি। 
এলাকার প্রবীণ রাজনীতিবীদ এবং সমাজসেবক জনাব সিরাজৌদ্দোলা দৈনিক অনুসন্ধানকে জানান, "আমার নিজের বাড়িও এই জোয়ারের পানিত প্লাবিত হয়েছে। পুকুরের মাছও জোয়ারের পানির সাথে ভেসে চলে গেছে। তবে প্রথমবার জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার পর বেড়িবাঁধের অংশগুলো যদি ঠিকাদারের দিকে তাকিয়ে না থেকে, বর্তমান জনপ্রতিনিধিরা ইউনিয়ন  পরিষদের মাধ্যমে দ্রুত মেরামত করার ব্যবস্থা করত,  তাহলে বর্তমানে ২য় দফায় জোয়ারের পানি প্রবেশ করতে  পারতো না।"
আজকের জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার জন্য  এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধিদের চরম অবহেলাকেই দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন।

রিলেটেড নিউজ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত


জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক  (চকরিয়া–পেকুয়া আসন)

জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক (চকরিয়া–পেকুয়া আসন)

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর