শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:১৬ এএম, ২০২২-০৭-০৫
জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ ঃ
ইতালিতে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশীদের অবস্থান ও ব্যাবসা প্রতিষ্ঠান । সুনামের সাথে ব্যাবসা পরিচালনা করায় অনেক ইতালিয়ানরাও এখন বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান হতে খাবার খেতে দেখা যায়। যেটা আগে তেমন চোখে পরেনি । দীর্ঘদিন ইতালির ভেনিসে বসবাসরত ঢাকার দোহারের নূর আলী পাঠান জিল্লু , প্রথম ব্যবসা শুরু করেন আল মদিনা বাংলা মিষ্টি ঘর দিয়ে। ব্যাবসা বেশ ভালো হওয়ার কারনে ভেনিসের মেস্রে তে মাছ, মাংস , সহ হালাল পন্যের ব্যাবসা প্রতিষ্ঠান উদ্ভোধন করা হলো । জম জম নামের এই পৃরতিষ্ঠানটি ফিতাকেটে উদ্ভোধন করেন ভেনিসে বসবাসরত তিন জন মসজিদের ইমাম । সে সময় দোয়া র আয়োজন করা হয়। দোয়ায় ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেনিসের মেস্রে ও মারঘেরা ৪ টি মসজিদের মুসল্লী ও কমিউনিটি নেতৃবৃন্দ । জম জম হালাল প্রতিষ্ঠানের মালিক নূর আলী পাঠান জিল্লু জানান, প্রবাসের মাটিতে আমরা হালাল পন্য খুব কম পেয়ে থাকি। তাই বিভিন্ন দেশের মুসলমানদের কথা চিন্তা করে হালাল পন্যের ব্যাবসা শুরু করলাম। নতুন এ প্রতিষ্ঠান টি টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। উল্লেখ্য যে , এই প্রথম কোন প্রতিষ্ঠান বিশিষ্ট কোন ব্যাক্তিকে দিয়ে উদ্ভোধন না করিয়ে তিন জন মসজিদের ইমাম দের নিয়ে উদ্ভোধন করায় কমিউনিটির অনেকেই অবাক হয়েছেন , সেই সাথে ব্যাবসায় সফলতা কামনা করেছেন ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited