শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:৫৭ পিএম, ২০২২-০৯-০৮
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে ককটেল সদৃশ ৩৩টি বস্তুসহ সিরাজুল ইসলাম ওরফে সজিব নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-৫ রাজশাহী ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।
র্যাব জানায়, বুধবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের কানসাট-ভোলাহাট সড়কের কলমুগাড়া বিলের দক্ষিণ পাশের একটি বাথান ঘরের বারান্দা থেকে লাল টেপ মোড়ানো অবস্থায় এসব ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম (৩৭) চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের নতুন হুজরাপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহী ক্যাম্পের সদস্যরা কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে কলমুগাড়া বিলে অভিযান চালায়। এ সময় বিলের দক্ষিণ পাশের একটি বাথান ঘরের বারান্দা থেকে ৩৩টি ককটেল সদৃশ বস্তুসহ সিরাজুল কে আটক করে র্যাব সদস্যরা।’
র্যাব আরও জানায়, ‘জব্দকৃত ককটেল সদৃশ বস্তুগুলো অজ্ঞাত স্থান থেকে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির জন্য নিজ হেফাজতে রেখেছিল সিরাজুল ইসলাম ওরফে সজিব।’ এ বিষয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক অনুসন্ধান : আব্দুর রহিম রাহী, বিশেষ প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সন্দ্বীপ উপজেলার উদ্যোগে ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহা...বিস্তারিত
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি : সেলিম উদ্দীন, ঈদগাঁও। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ৬৬/৩ পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মু. মুবিনুল হক মুবিন , সীমান্ত থেকে ফিরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত জুড়ে নিস্তব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited