শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:৫২ পিএম, ২০২২-০৭-২৬
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হতাহতের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নারীসহ দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পালেরহাট এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে নারীর বয়স ৫০ বছর এবং পুরুষের বয়স ২৫ বছর বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাগেরহাট জেলা সদরের রাজু মোল্লা (২৫) শরণখোলা ধানসাগর স্টেশন ক্যাম্পের ফরেস্টার মোহাম্মদ বাচ্চু বিশ্বাস (৫০) সরণ খোলার মনির হোসেন (৪২) এবং গোপালগঞ্জের ইন্দ্রজিৎ (৪০) ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
হাইওয়ে পুলিশের মোল্লাহাট ক্যাম্পের পরিদর্শক আবুল হাসান বলেন, বাসটি ঢাকা থেকে শরণখোলা যাচ্ছিল। পথে বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ক্লাসিক পরিবহন নামের বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে, এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে বলে জানান তিনি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited