শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৪:০৭ পিএম, ২০২৩-০৭-০৩
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে জমিতে কৃষি কাজ করার সময় দুই কৃষকসহ বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুলাই) সকালে বৃষ্টির সময় বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জহিরুল ইসলাম, রহনপুর পৌরসভার পৌর এলাকার হটাৎপাড়া মহল্লার আজিজুল হকের ছেলে শরিফুল ইসলাম ও ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের চামা মুশরিভুজা গ্রামের আনোয়ার হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ও ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, সকালে সদর উপজেলার ইসলামপুরের তেররশিয়া এলাকায় জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন জহিরুল। স্থানীয়দের সহায়তায় তার পরিবারের লোকজন উদ্ধার করে তাকে ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। এসময় তার শারিরীক অবস্থার অবনতি হলে, রাজশাহী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার প্রসাদপুরে নিজ বাড়িতে অবস্থানের সময় বজ্রপাত হলে শরিফুল ইসলাম জ্ঞান হারায়। পরে তার পরিবারের সদস্যরা গোমস্তাপুর (রহনপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে, হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া ভোলাহাট উপজেলার চামা-মুশরিভুজা এলাকায় মহানন্দা নদীর তীরে জমিতে কৃষি কাজ করার সময় আনোয়ার হোসেন নামে এক বৃদ্ধ বজ্রপাতে মারা গেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ বুঝিয়ে দিয়েছে গোমস্তাপুর থানা পুলিশ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited