শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৫৯ এএম, ২০২৩-০২-১৮
অপু ইব্রাহিম।
চট্টগ্রামের সন্দ্বীপের মুছাপুর ৫ নম্বর ওয়ার্ড তহশিলদার পাড়া জামে মসজিদে ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় ৭ কিশোরকে সাইকেল উপহার প্রদান করেছেন আলহাজ্ব আবদুল মন্নান সওদাগর ফাউন্ডেশন। এছাড়া আরও ৫ কিশোরকে স্কুল ব্যাগ প্রদান করা হয়। আজ জুমার নামাজের পরে মসজিদ প্রাঙ্গনে উপহারগুলো প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব আবদুল মন্নান সওদাগর, মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সফিকুল মাওলা, সোনালী ব্যাংক কর্মকর্তা আবু জাফর, আলহাজ্ব আবদুল মন্নান সওদাগর ফাউন্ডেশন পরিচালক মোঃ মহীউদ্দীন, মোঃ আমিন রসুল, মোঃ সিরাজ, মোঃ সাইফ উদ্দীন, মোঃ রিদোয়ান, মোঃ সাহাব উদ্দীনসহ প্রমুখ।
আলহাজ্ব আবদুল মন্নান সওদাগর ফাউন্ডেশন পরিচালক মোঃ মহিউদ্দীন বলেন, প্রত্যকের উচিত ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলা। নামাজ আমাদের জন্য ফরয। নবী কারীম (সঃ) বাল্যকাল থেকে কিশোর কিশোরীদের নামাজের তাগিদ দিতে বলেছেন। কোমলমতি শিশুদের উৎসাহ প্রদার করার জন্য আমাদের এ প্রচেষ্টা। নামাজের পুরস্কার কেয়ামতের দিন আল্লাহ নিজ হাতে দিবেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited