dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


রক্ত পিপাসুদের সাথে আলোচনায় বসব না: আন্দোলনকারীরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক    |    ০৭:২৯ পিএম, ২০২৪-০৭-১৮

রক্ত পিপাসুদের সাথে আলোচনায় বসব না: আন্দোলনকারীরা

সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন, ‘লাশের ওপর দাঁড়িয়ে আলোচনায় বসব না’।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক সংবাদমাধ্যমকে এবং নিজেদের ফেসবুক পোস্টে এ কথা বলেন।

আন্দোলনকারীরা বলছেন, আলোচনা তো আগেও হতে পারত।

আলোচনা আর গোলাগুলি একসঙ্গে হয় না। লাশের ওপর দিয়ে তো আলোচনায় যাওয়া যায় না।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা কিছু দাবি জানাব। সেই দাবিগুলো পূরণ সাপেক্ষে আলোচনা হতে পারে।সেই দাবিগুলোর বিষয়ে আমাদের আলোচনা চলছে। দাবিগুলো পূর্ণাঙ্গভাবে লিখে আমরা লিখিত আকারে জানাব, যাতে করে ভুলভাবে আমাদের দাবি উত্থাপিত না হয়।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুকে পোস্ট করেছেন, গুলির সাথে কোনো সংলাপ হয় না। এই রক্তের সাথে বেইমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়!

উমামা ফাতেমা নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক আন্দোলনকারী সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, “আমি উমামা ফাতেমা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৩ সদস্যবিশিষ্ট সমন্বয়ক কমিটির একজন হিসেবে দায়িত্ব পালন করছি। একটু আগে দেখলাম কোটা আন্দোলনকারীদের সাথে সরকার আলোচনায় বসার কথা বলছে।
১২টা লাশের উপর দাঁড়ায়ে কিসের আলোচনা? খুনিদের সাথে কোনো সংলাপ হবে না। খুনিদের সাথে কোনো আপস হবে না। ”

বৃহস্পতিবার আইনমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, শিক্ষার্থীদের প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার কোটা সংস্কারের পক্ষে আছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সরকার একমত।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি যারা কোটাবিরোধী আন্দোলন করছেন, তারা বলেছেন আন্দোলনের পাশাপাশি তারা আলাপ-আলোচনা করতেও আগ্রহী। আমরা তাদের এই আলাপ-আলোচনার প্রস্তাবকে স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে (আইনমন্ত্রী) ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সঙ্গে বসবো। তারা যদি আজকে বসতে চান, আমরা আজকেই বসতে রাজি আছি।  

আইনমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী আমাকে ঘোষণা দিতে বলেছেন যে, কোটা সংস্কার নিয়ে ৭ আগস্ট যে মামলার শুনানিটা ছিল, সেই শুনানিটা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে। আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি, তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন, যাতে মামলার শুনানির তারিখ তারা এগিয়ে আনেন।
 
কোটা সংস্কারসহ কয়েকটি ইস্যুতে আজ সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করেছেন শিক্ষার্থীরা। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত ৪১জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

৪১ জন শহীদের দীর্ঘ তালিকা-

AIUB এর ৩জন শহীদ
IUB এর ৫ জন শহীদ
BRAC এর ১জন শহীদ
BUFT এর ১জন শহীদ
শান্ত মরিয়ম ইউনিভার্সিটির ১জন শহীদ
IUT এর ১ জন শহীদ
MIST এর ১জন শহীদ
Northern এর ৩ জন শহীদ
East West এর ১ জন শহীদ
DRMC এর ১ জন শহীদ
Madaripur Govt College এর ১ জন শহীদ
মাদারীপুর এরিয়ার স্কুল ছাত্র ৩ জন
সরকারি দেবেন্দ্র কলেজ ১জন
সরকারি মহিলা কলেজ ১জন
টঙ্গী কলেজের ১জন শহীদ
কুমিল্লা বিশ্বরোডে ৭জন শহীদ
টাঙ্গাইলে ২ জন শহীদ
নরসিংদীতে ১ জন শহীদ
উত্তরা হাইস্কুলের ২জন শহীদ
নারায়ণগঞ্জ মহিলা কলেজের ১জন শহীদ
বগুড়া আজিজুল হক কলেজের ২ জন শহীদ
মোটঃ ৪১জন  (সূত্রঃ Telegram: সাইফ)

রিলেটেড নিউজ

গণসংযোগে ব্যস্ত চূড়ান্তভাবে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশীরা

গণসংযোগে ব্যস্ত চূড়ান্তভাবে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশীরা

দৈনিক অনুসন্ধান : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। এ উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে ব...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত


হাটহাজারী মাদ্রাসার সামনে অশ্লীল অঙ্গিভঙ্গি, গ্রেপ্তার ১

হাটহাজারী মাদ্রাসার সামনে অশ্লীল অঙ্গিভঙ্গি, গ্রেপ্তার ১

অনুসন্ধান অনলাইন ডেস্ক : গতকাল শুক্রবার হাটহাজারী আল-জামিয়াতুল দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসা (হাটহাজারী মাদ্রাসা) মসজি...বিস্তারিত


সন্দ্বীপে যুবদল নেতা আজিজের বিরুদ্ধে বিক্রিত ভূমি পূনঃ দখল নিয়ে নৃশংস নির্যাতনের অভিযোগ

সন্দ্বীপে যুবদল নেতা আজিজের বিরুদ্ধে বিক্রিত ভূমি পূনঃ দখল নিয়ে নৃশংস নির্যাতনের অভিযোগ

মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধি : সন্দ্বীপ উপজেলায় যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজের বিরুদ্ধে জমি দখল, গুন্ডাবাহিনী দিয়ে হামলা সহ ন...বিস্তারিত


রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র ১৫ তম মানবিক প্রকল্প

রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র ১৫ তম মানবিক প্রকল্প

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : আজ শুক্রবার বাদ জুম'আ সামাজিক সংগঠন- রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র ১৫ তম মানবিক প্রকল্পের আওতায় নগরীর আত...বিস্তারিত


খুলে দেওয়া হয়েছে ছয় ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট

খুলে দেওয়া হয়েছে ছয় ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পানির স্তর বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় কাপ্তাই বাঁধের ১৬টি গেট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। আ...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর