শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:০২ পিএম, ২০২৩-০৪-২১
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে খাইরুল আলম জেম (৫০) নামে এক সাবেক ওয়ার্ড কাউন্সিলরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌর শহর এলাকার উদয়ন মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি শিবগঞ্জ পৌর এলাকার মরদানা এলাকার মাইনুল আহসানের ছেলে ও শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আনোয়ার রফিক বলেন, সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় জেমকে হাসপাতালে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা চলাকালে রাত আটটার দিকে তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির মাথায় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এতে রক্তশূন্য হয়ে তিনি মারা গেছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মাথায় প্রচণ্ড আঘাতের কারণে রক্তশূন্য হয়ে তিনি মারা গেছেন। মামলা প্রক্রিয়াধীন আছে। পরবর্তীকালে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে তাদের নাম কৌশলগত কারণে তাদের নাম উল্লেখ করেন নি। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে জেমের মরদেহ প্রথমে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন এবং নয়াগোলা নিজ বাসভবনে প্রথম জানাজা ও বিকাল ৪ টার সময় শিবগঞ্জ উপজেলার পৌরসভার ৯ নং ওয়ার্ডে মরহুমের গ্রামের বাড়ি মর্দানা গ্রামে ২য় জানাজা শেষে দাফন স্বম্পন্ন করা হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited