শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:৩৫ পিএম, ২০২৩-০৯-২৯
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ইউসুফ আলী ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত ইউসুফ আলী হচ্ছেন জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের এনামুল হকের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কয়লাবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ইউসুফ আলী মোটরসাইকেল চালিয়ে সোনামসজিদ স্থলবন্দরের দিকে যাচ্ছিলেন। এসময় ট্রাক টার্মিনাল পার হয়ে ওজন স্কেলের কাছে পৌঁছলে একই দিকে যাওয়া একটি খালি ট্রাক ইউসুফ আলীর মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে এবং ঘাতক চালকসহ ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited