dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


হুমকি ধমকি দিয়ে বিএমএসএফের অগ্রযাত্রা স্তব্ধ করা যাবে না

দৈনিক অনুসন্ধান    |    ১০:২৯ এএম, ২০২২-১২-০৮

হুমকি ধমকি দিয়ে বিএমএসএফের অগ্রযাত্রা স্তব্ধ করা যাবে না

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহী, বুধবার,৭ ডিসেম্বর ,২০২২
হুমকি ধমকি দিয়ে বিএমএসএফ এর অগ্রযাত্রা স্তব্ধ করা যাবে না। সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজ করতে চাইলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। তবে বিএমএসএফের মাঝে আর রাক্ষুসে সাংবাদিকদের স্থান হবে না। বিএমএসএফ অতীতের চেয়ে বেশি শক্তিশালী দাবি করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর বলেন, সংগঠনটি সাংবাদিকদের স্বার্থ, অধিকার এবং মর্যাদা রক্ষার আন্দোলনে ১১ বছর  ধরে কাজ করছে, আগামীতেও যেকোনো প্রয়োজনে সাংবাদিকদের পাশে থাকবে। জেনে রাখুন বিএমএসএফের নেতা কর্মীরা কোন রক্তচক্ষুকে ভয় পায় না।

রাজশাহী মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রাফিকুর রহমান লালুর সভাপতিত্বে ও সম্পাদক ইমদাদুল হকের সঞ্চালনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সেবা মাস উপলক্ষে এবং সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (৭ ডিসেম্বর) রাজশাহী মডেল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাংবাদিকদের অধিকার এবং স্বার্থ রক্ষার  ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশে ৩ শতাধিক শাখায় প্রায় ১৫ হাজারের বেশি সাংবাদিক কাজ করছেন।এই ১৪ দফা দাবি সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং নিশ্চয়তা রক্ষা করবে। এটি সাংবাদিকদের বেঁচে থাকার রক্ষা কবচ। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১৪ দফা দাবি সংবলিত স্মারকলিপি পেশ করা হয়েছে। বিএমএসএফ স্বাধীনতার স্বপক্ষের সংগঠন হিসেবে ২০১৩ সাল থেকে সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করে আসছে। এছাড়া যে কোন ধরনের হয়রানি মামলা নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে সাংবাদিকদের পাশে থাকছে সংগঠনটি।

সভায় বিশেষ অতিথি ছিলেন বিএমএসএফ জাতীয় পরিষদের নেতা ও নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জ্বল হোসেন, জাতীয় পরিষদের নেতা ও আজীবন সদস্য মোস্তাক আহমেদ খান, জাতীয় পরিষদের নেতা ফয়সাল আজম অপু।

 বক্তব্য রাখেন হুমায়ুন কবির, মোমিন ওয়াহিদ হীরা, বারিউল আলম শান্ত, বাবুর মোল্লা,বজলুর রহমান, মানিক হোসেন ,জাহাঙ্গীর আলম প্রমুখ।

এদিকে নতুন করে রাজশাহী জেলা কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্তের কথা জানিয়ে  ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পক্ষ থেকে সাত সদস্যের একটি কমিটি গঠন করে দেয়া হয়। কমিটিতে রাজশাহী জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রের স্থায়ী কমিটির সদস্য এমদাদুল হক জাতীয় পরিষদ নওগাঁ জেলা সভাপতি মোফাজ্জল হোসেন, জাতীয় পরিষদ সদস্য ফয়সাল আজম অপু, রাজশাহী জেলা কমিটির সাবেক সভাপতি আবু কাওসার মাখন, সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা, রাজশাহী মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রাফিপুর রহমান লালু ও সহসভাপতি মমিন ওয়াহিদ হিরোকে দায়িত্ব প্রদান করা হয়।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর