শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:০৪ এএম, ২০২২-১১-১০
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বুধবার (৯ নভেম্বর) বিকাল ৫ টার সময় বেপরোয়া দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহত স্কুল শিক্ষার্থী সদর উপজেলার বালুগ্রাম মহল্লার মোঃ আনসারুল ইসলামের ছেলে শাকিল (১৮)। সে তাহিরপুর সরকারি টেক্সটাইল ভোকেশনাল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, চাঁপাইনবাবগঞ্জ বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম-বালিয়াডাঙ্গা স্থানীয় সড়কের গোরস্থান মোড়ে বিপরীতমূখী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয় শাকিল এবং একই এলাকার অপর দুই বন্ধু আব্দুল হাকিম (১৯) ও আব্দুল রহিম (১৮)।
পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ভিকটিমকে মৃত ঘোষণা করেন। এবং অপর দুই বন্ধু হাকিম ও রহিমের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
এ ব্যাপারে সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited