dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


দুর্দিনের ত্যাগী আওয়ামীলীগ কর্মী অসুস্থ নুরুচ্ছাফা' র চিকিৎসার দায়িত্ব নিলো শাহজাহান বি.এ'র পরিবার

অনুসন্ধান অফিস    |    ১২:৪২ এএম, ২০২০-০৭-২১

দুর্দিনের ত্যাগী আওয়ামীলীগ কর্মী অসুস্থ নুরুচ্ছাফা' র চিকিৎসার দায়িত্ব নিলো শাহজাহান বি.এ'র পরিবার

ইলিয়াস কামাল বাবু,সন্দ্বীপ :
দলের দূর্দিনের যে সকল ত্যাগী নেতা-কর্মী অবহেলায়,অনাদরে,রোগে,শোকে, অর্ধাহারে,অনাহারে আজ ধুকে ধুকে মরতে বসেছে তারই একজন হলেন সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের নুরুচ্ছফা দরবেশ।
নুরুচ্ছাফা দরবেশ আজিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এবং ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। পেশায় গ্রাম পুলিশের দফাদার। বর্তমানে বয়সের ভারে ন্যুজ। অভাব যার নিত্য সঙ্গী। অসুস্থ হয়ে পড়ায় টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না।
তাকে দেখতে গিয়ে গত তিন দিন পূর্বে ফেইস বুকে ছবি সহ একটি স্ট্যাটাস দেন আজিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মঞ্জুর হোসেন ভেন্ডার। নাতিদীর্ঘ আরো একটি স্ট্যাটাস দেয় ছাত্রলীগ নেতা আবু রায়হান তানিন যে স্ট্যাটাসে জানা গেলো নুরুচ্ছাফা দরবেশের সহায়তায় এগিয়ে এসেছেন আওয়ামীলীগ নেতা শাহেদ সারওয়ার শামীম। তার মহতী উদ্যোগে ইতিমধ্যে বিভিন্ন জনের দেয়া ১০ হাজার টাকা নুরুচ্ছাফা দরবেশের হাতে তুলে দেয়া হয়েছে।
তবে বিষটি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহজাহান বি.এ' র কানে আসলে তিনি ও তার পরিবারের পক্ষে তার সন্তান তরুন, উদীয়মান আওয়ামীলীগ নেতা নাদিম শাহ্ আলমগীর অসুস্থ আজিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নুরুচ্ছাফা দরবেশের সুচিকিৎসার সকল দায়িত্ব হাতে নেন। এবং তাৎক্ষনিক ভাবে রহমতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান খানের মাধ্যমে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলুল করিম কে দিয়ে অসুস্থ নুচ্ছাফার চেক-আপও করানো সম্পন্ন হয়েছে।
ভাবার বিষয় হচ্ছে, যদি দলের দুর্দিনের ত্যাগী, গরীব অসহায়, নিরুপায় নেতা- কর্মীদের সাহায্যার্থে এ ভাবে দল ও দলের নেতৃত্ব এগিয়ে আসে, তা হলে অনেকেই উপকৃত হবে, দৃষ্টান্ত হয়ে থাকবে।
অসুস্থ আওয়ামীলীগ নেতা নুরুচ্ছাফা দরবেশ

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর