শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৩০ পিএম, ২০২৩-১১-২৮
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর -৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা.গোলাম রাব্বানী।
দলের মনোনয়ন না পেয়ে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগ নেতা ডা. গোলাম রাব্বানী।
চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনটিতে প্রার্থিতা নিয়ে ব্যপক জল্পনা-কল্পনা ছিলো। কিন্তু গত রোববার (২৬ নভেম্বর) টানা তিনবার নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আব্দুল ওদুদ কে চতুর্থ মেয়াদে আবারও মনোনয়ন দেওেয়া হয়।
ডা. গোলাম রাব্বানী বলেন, আমি গণমানুষের জন্য রাজনীতি করি। যেহেতু আগে দলীয় প্রতীকের বাইরে নির্বাচন করার বিধান ছিল না। কিন্তু গত রবিবার (২৬ নভেম্বর) প্রধানমন্ত্রী উন্মুক্ত করে দেওয়ায় আমার আসনের জনগণের দাবির প্রেক্ষিতে স্বতন্ত্র পদে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও জানান দলের সিদ্ধান্তেই স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয় অর্জন করব বলে আশা করছি। এদিকে আগামী ৩০ নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ডা. গোলাম রাব্বানী।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited