শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:০৬ পিএম, ২০২১-০৪-২৮
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের-ফটিকছড়ি উপজেলার ভূজপুরে আইডি কার্ড, হাতে ক্যামেরা আর দামী গাড়ী হাঁকিয়ে সাংবাদিক পরিচয়ে প্রতারণার চেষ্টাকালে ২ নারীসহ ৪ ভুয়া সাংবাদিককে আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
২৬শে এপ্রিল রাত ৮ টার দিকে দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্টো গ-২৮ - ৯৮২০), ১২ টি মোবাইল ফোন, ৩ টি ক্যামেরা, ২টি পাওয়ার ব্যাংক, নগদ টাকাসহ 'বর্তমানের কথা' ও 'রুদ্র বাংলাদেশ' নামক দু'টি অখ্যাত পত্রিকার ৩ টি আইডি কার্ড জব্দ করেন।
আটককৃতরা হচ্ছে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা ধোপঘাট এলাকার মৃত ওয়াজ উদ্দিন সরকারের ছেলে জয়নাল আবেদিন জয় (৪০), গাজীপুর জেলার পুবাইল থানাধীন ভাধুন এলাকার মিজান সরকারের ছেলে এয়াছিন সরকার প্রকাশ হৃদয় (২৬), জামালপুর জেলার মাধারগন্ডা থানার নয়াপাড়া এলাকার মৃত রহমত উল্যাহ প্রকাশ তাঁরামিয়ার কন্যা পারভিন আকতার লিমা(৩২) ও গাজীপুরের জয়দেবপুর থানার নাউরুর এলাকার সুরুজ মাতবরের মেয়ে বিলকিস আকতার রুবি(২৫)।
জানা যায়, রাতে হঠাৎ প্রাইভেট কারে করে এসে শান্তিরহাট বাজারের একটি বেকারীতে প্রবেশ করে সাংবাদিক পরিচয় দিয়ে কাগজপত্র দেখতে চায় দু'জন লোক। এ সময় তারা প্রাইভেট কারে বসা অপর দুই নারী প্রতারককে দেখিয়ে 'সিনিয়র সাংবাদিক' বলে পরিচয় দেয়। পরে বেকারী মালিককে হুমকী-ধমকী প্রদান করে। একপর্যায়ে তারা অনিয়মের খবর পত্রিকায় প্রকাশ করার হুমকী দিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবী করে। এ সময় তাদের কথাবার্তা অসংলগ্ন ও আচার-আচারণ সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা।
পরে দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ এসে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
দাতঁমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আতাউল হক চৌধুরী বলেন, 'আটককৃতদের বিরুদ্ধে ভূজপুর থানায় মামলা দায়ের শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তারা দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited