dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


মধুপুরে ২১ আগস্ট শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক অনুসন্ধান    |    ০৯:২৬ পিএম, ২০২৩-০৮-২২

মধুপুরে ২১ আগস্ট শহীদদের স্মরণে  দোয়া মাহফিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত


আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ  :

২০০৪ সালের ২১ অগাস্টে ঢাকায় ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে   দোয়া ও প্রতিবাদ সমাবেশের  আয়োজন করে মধুপুর উপজেলা  আওয়ামী লীগ।
সোমবার (২১ আগস্ট) সারা দেশের ন্যায় বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা আওয়ামী লীগ থানামোড় এলাকায়  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের বাসভবনের সামনে এ কর্মসূচি পালন করেন।
এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনির সভাপতিত্বে উপজেলা  সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খন্দকার সামছুল আরেফিন শরিফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. ছরোয়ার আলম খান আবু, মির্জাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান আলী তালুকদার প্রমুখ।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, বেরীবাইদ ইউপি চেয়ারম্যান মো. জুলহাস উদ্দিন, অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, কুড়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আহাম্মদ আলী, আলোকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কুরবান আলী বি,এস,সি, আলোকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. দুলাল তালুকদার , মধুপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মো.বাবর আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট  ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে অতর্কিত গ্রেনেড হামলা চালানো হয়। এতে মারা যান আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী। আহত হন শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতাকর্মী।
বক্তারা আরো বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা ছিল ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালরাতের বর্বরোচিত হত্যাকান্ডের ধারাবাহিকতা। আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে সংগঠনের সভাপতি শেখ হাসিনাসহ দলের প্রথম সারির নেতাদের হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালায় ঘাতকচক্র।  বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের দ্রুত ফাঁসির রায় কার্যকর এবং পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা। গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও প্রতিবাদ সমাবেশে  অংশ নেয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল  সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন।

রিলেটেড নিউজ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত


জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক  (চকরিয়া–পেকুয়া আসন)

জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক (চকরিয়া–পেকুয়া আসন)

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর