শিরোনাম
জাহিদ হাসান, বিশেষ প্রতিনিধি লামা | ০২:০৯ পিএম, ২০২০-১১-২৭
৪৬ কোটি টাকার লামায় উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর। শুক্রবার বেলা ১১টায় মন্ত্রী এসব উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে এক জনসভায় ভাষন দেন। বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা চত্বরে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে উন্নয়নে খুবই আন্তরিক। পার্বত্য চট্টগ্রামে জনগোষ্ঠির উন্নয়নে বর্তমান প্রধান মন্ত্রী এতদাঞ্চলে সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন।লামা পৌর মেয়র-উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, এলজি আরডি সচিব মো: হেলালুদ্দিন আহমেদ, এলজিইডির প্রধান প্রকৌশলী আবদুর রশীদ খান, লামা উপজেলা চেয়ারম্যান মো: মোস্তাফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার রেজা রশীদ প্রমূখ।এর আগে মন্ত্রী এলজিইডি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ, সড়ক ও জনপথ কর্তৃক বাস্তবায়নাধিন ৬ কোটি ১৮ লাখ ৭৭ হাজার টাকা ব্যায়ে উপজেলা প্রশাসনিক ভবন-হলরুম, ১ কোটি ৬৫ লাখ ১৮ হাজার টাকা ব্যায়ে উপজেলা চেয়ারম্যানের বাসভবন, ১ কোটি ২৬ লাখ ১৮ হাজার টাকা ব্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবন নির্মান, ৫ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকা ব্যায়ে রাজবাড়ি-লামা-রুপসীপাড়া সড়ক পূনর্বাসন চেইনেজ ০০-৩১০ মি: নির্মান, সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নাধিন ১১কোটি ৫০ লাখ টাকা ব্যায়ে লামা বাজার থেকে লাইনঝিরি পর্যন্ত তিন কি:মি: রাস্তা উন্নয়ন, ১৩ কোটি টাকা ব্যায়ে গণপূর্ত বিভাগ কর্তৃক বাস্তবায়নাধিন লামা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।একই সময় ৫৯ লাখ ২১ হাজার টাকা ব্যায়ে লামা মুক্তিযোদ্ধা স্মৃতি যাদুগার নির্মান কাজের উদ্বোধন, ৬৭ লাখ ৭২ হাজার টাকা ব্যায়ে লামামুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজের উদ্বোধন, ৮৭ লাখ ৮৬ হাজার টাকা ব্যায়ে শীলেরতুয়া মার্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজের উদ্বোধন করেন। এছাড়া ২৭ লাখ টাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে লামা-রুপসীপাড়া-অংহ্লাপাড়া রাস্তা উন্নয়ন, ২৫ লাখা টাকা ব্যায়ে লামা মিশনঘাট জামে মসজিদ উদ্বোধন, ২০ লাখ টাকা ব্যায়ে মাতামুহুরী কলেজ ডাইনিক হল-ওয়াশরুম নির্মান (বৈদ্যুতিক পাখা সরবরাহ) উদ্বোধন ও ৪০ লাখ টাকা ব্যায়ে কলেজের ছাত্রবাস উধ্বমূখী সম্প্রসারণ ও কলেজের অভ্যান্তরীণ রাস্তা উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী ও এলজিআরডি সচিব।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকায় জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক:- চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কা...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক:- আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) হাফেজ তাকরিম নামে এক তরুণের মৃত্যুর...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে বিএনপির পক্ষ থেকে তিন থেকে চার ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ভোটার তালিকার খসড়া প্রকাশের লক্ষ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভুল সংশোধনের আবেদন জরুরি ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited