শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ১০:২৩ এএম, ২০২০-০৮-২১
বাংলাদেশের আকাশে গতকাল বৃহস্পতিবার পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আজ আরবী নতুন বছর ১৪৪২ হিজরি। আগামী ৩০ আগস্ট রোববার (১০ মহররম) দেশে পবিত্র আশুরা পালিত হবে।
রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৃহস্পতিবার রাতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলতাফ হোসেন চৌধুরী।
সভায় অতিরিক্ত সচিব জানান, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪২ সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। মুন্সিগঞ্জে চাঁদ দেখা গেছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, শুক্রবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। আগামী ৩০ আগস্ট (১০ মহররম) রোববার দেশে পবিত্র আশুরা পালিত হবে।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : আজ শুক্রবার বাদ জুম'আ সামাজিক সংগঠন- রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র ১৫ তম মানবিক প্রকল্পের আওতায় নগরীর আত...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মারকাযুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় এতিম এবং অসহায় হিফজ বিভাগে অধ্যয়নরত ছাত্রদের ঈদের সাজে সাজ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি,সন্দ্বীপ সন্দ্বীপে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ফিলিস্তিনে দখলদার ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামের সন্দ্বীপে জনসাধারণ ও "সন্দ্...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : সেলিম উদ্দীন, ঈদগাঁও: ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের উপর বর্বরোচিত ইসরায়েলী গণহত্যা ও মানবতাবি...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। ফলে আগামী ২৮ জুন সে দেশে কোরবানির ঈদ উদযাপন হবে, তার আগের দিন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited