dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের নির্বাচনে বিজয়ী হলেন যাঁরা

দৈনিক অনুসন্ধান    |    ০৭:১৭ এএম, ২০২২-১২-২৩

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের নির্বাচনে বিজয়ী হলেন যাঁরা


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৩-২০২৪) ভোট গ্রহণ ও গণনা শেষে নির্বাচিত সাধারণ সদস্য ও সহযোগী সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহন করা হয়। ভোট গণনা শেষে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে আব্দুল ওয়াহেদ ও এরফান আলী সমর্থিত দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। ফলাফলে সাধারন সদস্যের ১৩ টি পদের বিপরীতে ১১ জন ওয়াহেদ প্যানেলের এবং ২ জন এরফান আলী সমর্থিত প্যানেলের বিজয়ী হয়।

সহযোগী সদস্য গ্রুপের ৫ জনই এরফান আলী সমর্থিত বিজয়ী হন। মোট ১৮ জনের মধ্যে আব্দুল ওয়াহেদ সমর্থিত প্যানেলের ১১ জন এবং এরফান আলী সমর্থিত প্যানেলের ৭ জন বিজয়ী হন। নির্বাচনে সাধারন সদস্য গ্রুপে-মোঃ আব্দুল ওয়াহেদ সমর্থিত প্যানেলের মোঃ আব্দুল ওয়াহেদ ছাতা প্রতীকে সর্বোচ্চ ৪৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ওয়াহেদ প্যানেলের বিজয়ী অন্য সদস্যরা হলেন,
 মোঃ খাইরুল ইসলাম (কুলা প্রতীকে ৪২৫ ভোট), মোঃ মসিউল করিম বাবু (হাতপাখা প্রতীকে ৪৫২ ভোট), মোঃ মফিজ উদ্দীন (বাইসাইকেল প্রতীকে ৪৪৪ ভোট), মোঃ আব্দুল আওয়াল (শিলিং ফ্যান প্রতীকে ৪১৪ ভোট),
 মোঃ হারুন অর রশিদ (হাঁস প্রতীকে ৪৪৭ ভোট) এবং মোঃ আখতারুল ইসলাম (আম প্রতীকে ৪৩৫ ভোট)।
একই গ্রুপে এরফান আলী সমর্থিত বিজয়ী ২ জন হলেন, মোঃ রাইহানুল ইসলাম লুনা (কলস প্রতীকে ৪৪৮ ভোটে) এবং মোঃ আনোয়ার হোসেন (খেজুর গাছ প্রতীকে ৩৯৫ ভোট)। সহযোগী সদস্য গ্রুপে এরফান আলী সমর্থিত প্যানেলের বিজয়ী ৫ জন হলেন, মোঃ এসতার আলী (চশমা প্রতীকে ৫২ ভোট), মোঃ সেরাজুল ইসলাম (ঘোড়া প্রতীকে ৫৪ ভোট), মোঃ আনোয়ার পারভেজ (ট্রাক প্রতীকে ৬০ ভোট), মোঃ আব্দুল মতিন সেলিম (টেলিভিশন প্রতীকে ৫৫ ভোট) এবং মোঃ কাউসার জামান (তালা প্রতীকে ৪৮ ভোট)।

মঙ্গলবার সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়ায় ভোটগ্রহন সম্পন্ন হয়। মোট ৯৬৫ জন ভোটারের মধ্যে ৭৭৭ জন ভোটপ্রদান করেন। চেম্বার ভবনের তৃতীয় তলায় মোট ৪টি বুথে ভোটগ্রহন করা হয়। ভোট প্রদানকৃত ৭৭৭টি ভোটের মধ্যে বিভিন্ন কারণে ২৭টি ভোট বাতিল করে নির্বাচন পরিচালনা বোর্ড।

চেম্বারের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন, সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ মাহাবুবুল কবির। নির্বাচনে উপজেলা সমাজসেবা অফিসার নাছির উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল আলিমসহ ৯ জন কর্মকর্তা দায়িত্ব পালন করেন। নির্বাচিত সাধারন সদস্যদের মধ্য হতে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবেন। এ তিন পদে চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হবে আগামী ৩০ ডিসেম্বর শুক্রবার।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম এবং নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী উপজেলা সদর নির্বাচন অফিসার মাহাবুবুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর