dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চট্টগ্রামের সরাইপাড়ায় সন্দ্বীপের মালিকানাধীন "পোর্টভিউ হাসপাতাল লিমিটে, চট্টগ্রাম" এর যাত্রা শুরু

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০৫:৪১ পিএম, ২০২০-০৮-১৬

চট্টগ্রামের সরাইপাড়ায় সন্দ্বীপের মালিকানাধীন

চট্টগ্রাম পোর্ট কানেক্টিং রোডের সরাইপাড়ায় সন্দ্বীপের কয়েকজন উদ্যোক্তার ব্যবস্থাপনায় শনিবার (১৫.০৮.২০২০) থেকে যাত্রা শুরু করেছে পোর্টভিউ হাসপাতাল লিমিটেড, চট্টগ্রাম ।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল এবং দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবার মধ্য দিয়ে হাসপাতালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে ।

হাসপাতালের চেয়ারম্যান এস,এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাঃ ফজলে রাব্বি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ খান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডিএমডি তাহের আহমেদ চৌধুরী বাদল, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোঃ ইসমাঈল।

সন্দ্বীপের কৃতি সন্তান পোর্টভিউ হাসপাতালের পরিচালক ও ইসলামী ব্যাংকের ডি,এম,ডি তাহের আহমেদ চৌধুরী বাদল বলেন, "জাতির এই ক্রান্তিকালে দেশের স্বাস্থ্য সেবার সংকট মোকাবেলায় এবং উন্নত সেবা প্রদানের লক্ষ্যে সন্দ্বীপের সন্তান ইকরামুল হক, কামরুল হাসান, মিরাজুল ইসলাম, জিয়াউর রহমান, নাঈম আলী ও সেলিম উদ্দিনের মত তরুণ উদ্যোক্তারা ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসেছেন। এই হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে সন্দ্বীপের কিছু মেধাবী তরুণদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হয়েছে।"

হাসপাতালের চেয়ারম্যান, সন্দ্বীপের কৃতি সন্তান ও সোনালী ব্যাংকের সাবেক জিএম, এস এম আবুল কালাম আজাদ বলেন, "জাতির এই দুর্যোগপূর্ণ মুহূর্তে নিরলস সেবা প্রদানের লক্ষ্যে অত্যাধুনিক ল্যাব সেটআপ, এসি, নন এসি ক্যাবিন ও জেনারেল বেড এবং উন্নত প্রযুক্তির অপারেশন থিয়েটর সহ ২৪ ঘণ্টা ইমারজেন্সি সার্ভিস নিয়ে আমরা প্রস্তুত রয়েছি। পোর্টভিউ হাসপাতাল চট্টগ্রামে প্রতিষ্ঠিত হলেও এটা সন্দ্বীপের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। তাই সন্দ্বীপের সর্বস্তরের মানুষের জন্য এখানে বিশেষ সুযোগ সুবিধা থাকবে ।"

রিলেটেড নিউজ

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত


বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত


চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত


চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত


আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত


সীতাকুণ্ড এসএন শিপ ইয়ার্ড তিন মাসের জন্য বন্ধ, সাথে জরিমানা ২৬ লাখ

সীতাকুণ্ড এসএন শিপ ইয়ার্ড তিন মাসের জন্য বন্ধ, সাথে জরিমানা ২৬ লাখ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : সীতাকুণ্ড এসএন করপোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে মারাত্মক বিস্ফোরণের নিহতের ঘটনায় এসএন কর্পোরেশন শি...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর