শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০২:৩৭ পিএম, ২০২৩-০৭-০৫
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চলতি বছরের ২৩শে এপ্রিল বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জনতারহাট এলাকায় প্রতিপক্ষের ছোড়া ককটেলে নিহত হন জিয়াউর রহমান। নিহত জিয়াউর রহমান সুন্দরপুর ইউনিয়নের চন্দ্র নারায়ণপুর গ্রামের কসিমুদ্দীনের ছেলে। এ ঘটনায় নিহত জিয়াউরের স্ত্রী মিলিয়ারা বেগম বাদী হয়ে চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান শাহিদ রানা টিপুকে প্রধান আসামি করে ৪৫ জনের নাম উল্লেখ করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গতকাল সোমবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে আসামিরা চাঁপাইনবাবগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপন কুমার মোদক তাদের জামিন নামঞ্জুর করে ৩৫ জন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ দিন জিয়া হত্যা মামলার প্রধান আসামি চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান টিপুসহ ৯ জন আসামি আদালতে আত্মসমর্পণ করেনি।
উল্লেখ্য, জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৪ আসামি উচ্চ আদালত থেকে জামিনে ছিল। জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল ৩৫ আসামি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited