শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:২৫ এএম, ২০২৩-০৫-২৬
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নানা আয়োজনে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্প কলা একাডেমী ও বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব - উল - ইসলাম। অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শংকর কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপক হিসেবে ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু।
আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এর পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন, বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণ পুরুষ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার নামের সঙ্গে যুক্ত রয়েছে ‘বিদ্রোহী কবি’, ‘প্রেমের কবি’, ‘সাম্যের কবি’ সহ নানা অভিধান। ১৯৭২ সালের ২৪ মে কাজী নজরুল ইসলাম'কে ঢাকায় এনে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারা বলেছে কাজী নজরুল ইসলাম যে অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, শোষণমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন, তারই প্রতিফলন বলে এসব কথা বলেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited