dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


তেল সহ সকল দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক অনুসন্ধান    |    ১০:২৮ এএম, ২০২২-০৮-২৩

তেল সহ সকল দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

গনবিরোধী সরকার কর্তৃক জ্বালানী তেল, গণপরিবহনের ভাড়াসহ সকল দ্রব্যেমূল্য বৃদ্ধি এবং ভোলার পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক  দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২২ আগষ্ট) বিকেল ৫ টার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া দৃষ্টি নন্দন পার্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি'র আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব হারুন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।
দেশে নির্বাচনের নামে প্রহসন হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশিদ।

হারুন অর রশিদ বক্তব্য আরও বলেন, নির্বাচন কমিশন তো ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে পারেনা। সুতরাং নির্বাচন করতে হলে অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে করতে হবে।

তিনি বলেন, গোটা রাষ্ট্রব্যবস্থা নির্বাচনী অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। ভোটকেন্দ্রে গোপন কক্ষে রয়েছে ছদ্মবেশী ডাকাত। হয়তো ছাত্রলীগ-যুবলীগ, নয়তো প্রশাসনের অথবা ডিবির লোক রয়েছে।

বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার জালিম এবং মুনাফেক। তাদের কথা ও কাজের মিল নেই। তারা আমানতের খেয়ানত করছে। দেশে বিদ্যুৎ নেই। সারের দাম বাড়ালো। দেশকে ভয়াবহ সংকটের দিকে নিয়ে যাচ্ছেন এই ভোটার বিহীন সরকার।

এতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান, জেলা কৃষক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য তসিকুল ইসলাম (তসি)। এবং সেখানে আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ  বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর