শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:১১ পিএম, ২০২৪-০২-০৬
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাহমুদুল হাসান লিটন (৩১) নামে এক দন্ত চিকিৎসক নিহত হয়েছেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের রানীহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহমুদুল হাসান শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ওপর চাকপাড়ার আতাউর রহমানের ছেলে। তিনি কানসাট এলাকায় নিজের চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস করতেন।
ওসি সাজ্জাদ হোসেন জানান, সকাল ৮টার দিকে মাহমুদুল হাসান মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে আসছিলেন। রানীহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।
ওসি আরও জানান, মাহমুদুল হাসানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited