শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:১৫ এএম, ২০২৩-০৬-০৫
জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ :
ইতালির ভেনিস শাখা আওয়ামীলীগের কমিটি পূর্ণ গঠন ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি হল রুমে এ পূর্ণ গঠন ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভেনিস আওয়ামীলীগের সভাপতি শাজাহান কবির ইদ্রিস। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার হোসেন বেপারী। সভাপতি তার বক্তব্যে বলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে আওয়ামীলীগকে সুসংগঠিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে পুনরায় ক্ষমতায় আনতে সকল ধরনের বিভাজন ভুলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন ভেনিস আওয়ামীলীগের সহ-সভাপতি কিশোর খন্দকার, নূর আলী পাঠান জিল্লু, খোরশেদ মাঝি , যুগ্ম সাধারণ সম্পাদক রোমান মাল, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জ্বল, মোশারফ মোল্লা, আজাদ খান , মাসুদ খান, ইকবাল হাওলাদার, মনির বেপারী, গাজী আমিরুল ইসলাম।
বর্ধিত সভায় নবনির্বাচিত সহ সভাপতি মশিউর রহমান, শেখ আব্দুল্লাহ মজিদ , আব্দুল রাসেদ ভুঁইয়া। সম্মানিত সদস্য হাজী আব্দুর রাজ্জাক, বাচ্চু হাওলাদার, গিয়াস উদ্দিন আবুল কাশেম কে ফুল দিয়ে বরণ করে নেন ভেনিস আওয়ামীলীগের নেতৃবৃন্দ । সে সময় আরো উপস্থিত ছিলেন নবনির্বাচিত,
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, মো: নুরুজ্জামান,
সাংগঠনিক সম্পাদক সেলিম জাভেদ, আলী আহমেদ, আবুল কালাম আজাদ, নয়ন আকন , দপ্তর সম্পাদক রাশেদ মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আক্তার খান , প্রচার সম্পাদক এবাদুল, ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তফা মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মো: রতন মিয়া , সভায় আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেন আগামী ২৩ শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয় ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited