শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৫:৩২ পিএম, ২০২২-০৮-২০
জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপঃ
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে ইতালিী ভেনিসে যুবদলের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ভেনিসের মেস্রে ঢাকা বিরিয়ানি হাউজ হল রুমে বাংলাদেশ যুবদল ভেনিস শাখা আয়োজিত এ সম্মেলনে ভেনিস যুবদলের আহবায়ক যুবরাজ দেওয়ান এর সভাপতিত্বে এবং লামিম ও মিজানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দীন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস বিএনপির সভাপতি আব্দুল আজিজ সেলিম ও সাধারন সম্পাদক শমশের আকবির পলাশ । সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গণী , বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক ওমর ফারুক । পবিত্র কুরআন তেলওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এর পর দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয় । আলোচনা শেষে আকবর খান কে সভাপতি ও মোঃ ফখরুল চৌধুরী কে সাধারন সম্পাদক , রামীম দেওয়ান কে সাংগঠনিক সম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্ট ভেনিস যুবদলের কমিটি ঘোষণা করা হয় । সে সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ নবগঠিত কমিটিকে ফুল দিয়ে বরন করে নেন। সে সময় বক্তব্য রাখেন ভেনিস যুবদলের নবগঠিত কমিটির সভাপতি আকবর খান , সিনিয়র সহ সভাপতি মফিজ মুন্না , সাধারন সম্পাদক মো: ফখরুল চৌধুরী , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান , সাংগঠনিক সম্পাদক রামীম দেওয়ান , দপ্তর সম্পাদক জাহিরুল ইসলাম , কোষাধক্ষ্য মোঃ রাজিব ভূইয়া , সদস্য শুভ আহমেদ নিরব প্রমূখ। সম্মেলন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্হানীয় শিল্পীবৃন্দ ।
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ আমান...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited