শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:৩৮ পিএম, ২০২৩-০৮-২৯
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের পাগলা নদীতে ঝাঁপ দিয়ে সুমন (২৬) নামের মানুষিক ভারসাম্যহীন এক যুবক নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৯ আগষ্ট) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখার সময় রাত ১১ টা পর্যন্ত, স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা নিখোঁজের প্রায় ৯ ঘণ্টা পেরিয়ে গেলেও সুমনের সন্ধান পাইনি।
নিখোঁজ সুমন চাঁপাইনবাবগঞ্জ জেলার, সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
সুমনের বড় ভাই শহিদুল ইসলাম বলেন, সুমন মানুষিক ভারসাম্যহীন। সে দীর্ঘদিন থেকে মানুষিক সমস্যায় ভুগছিলো। মঙ্গলবার দুপুরে গোসল করতে বাড়ি থেকে বের হয়। রামচন্দ্রপুরহাট-কুথনীপাড়া হাসপাতাল ঘাটে গিয়ে বেলা দেড়টার দিকে ব্রীজের উপর থেকে পাগলা নদীতে ঝাপ দেয়, সুমন সাঁতরে তীরে উঠতে পারেনি, এখনো নিখোঁজ রয়েছে।
রানিহাটী ইউনয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ রহমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাটি সত্যি দুঃখজনক। এখনো পাগলা নদীতে সুমনকে খুঁজাখুঁজি চলছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সুমনের সন্ধান পাওয়া যায়নি। সে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited