শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৫০ পিএম, ২০২৩-১২-৩১
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
সুস্থ দেহ সুস্থ মন! যদি থাকে ক্রীড়ায় মন, এই উপপাদ্যকে সামনে রেখে বিজয়ের মাস উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন মোটের বাজারে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস ছালাম মিনি সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৩১ডিসেম্বর)বিকেলে উপজেলার মোটের বাজার আউশনারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস ছালাম।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. মাহ্ফুজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোটের বাজার স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম হযরত।
১০ ওভারের ফাইনাল খেলায় অমিত স্মৃতি সংঘ কাকরাইদ‘কে ৫ উইকেটে হারিয়ে লাইনপাড়া ক্রিকেট একাদশ বিজয় লাভ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আউশনারা ইউনিয়ন পরিষদের সদস্য মো.মফিজ উদ্দিন সরকার, পৌর ছাত্রলীগের সদস্য জাহিদ হাসান মাশরাফি, মধুপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল রানা সহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মো. মাহ্ফুজুর রহমান।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ১০২ রানে অলআউট, ২৭ রানের জয় কতটা মধুর! ১৮.৩ ওভার পর্যন্ত টিকল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : রবিবার নিউইয়র্কের জ্যাকসান হাইটসে রিভারটেলের অফিসে হয়ে গেল এক মতবিনিময় সভা। পুরো অনুষ্ঠান জুড়...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নিউইয়র্ক ইউনাইটেড তাইকোয়ান্দ ও কিক বক্সিং টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসাবে চারটি ইভেন্ট...বিস্তারিত
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি : সেলিম উদ্দীন, ঈদগাঁও। কক্সবাজারের চকরিয়ায় উপজেলার খুটাখালী অঙ্গীকার ক্রীড়া সংসদের উদ্যোগে ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নে মমিনআরা স্পো...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন কানসাট ইউনিয়নে বঙ্গ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited