শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:০৭ পিএম, ২০২২-১১-১০
বাগেরহাট জেলা প্রতিনিধি:
দেশে চলছে হরিলুট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমাহীন দুর্নীতি, বিরোধী দমনে চলছে গুম খুন হামলা মামলা।এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য ডিসেম্বরে রয়েছে ঢাকায় মহাসমাবেশ। সেই সমাবেশ থেকেই কঠোর কর্মসূচির ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। ঢাকায় অবস্থান নিতে হতে পারে বিএনপি নেতাকর্মীদের। মহাসমাবেশ বানচাল করার জন্য নির্লজ্জ আওয়ামী সরকার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যকে সতর্ক থাকতে হবে এবং মহাসমাবেশ সফল করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ১০ ডিসেম্বর ঢাকা মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বাগেরহাট জেলা বিএনপির প্রস্তুতি সভায় কথাগুলো বলেছেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজী।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১১ টায় জেলা বিএনপি কার্যালয়ে (থানার মোড়) জেলা বিএনপি আহ্বায়ক ইঞ্জি এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম। প্রস্তুতি সভায় জেলা বিএনপি নেতৃবৃন্দ ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের সংঘটিত, সমাবেশ স্থলে উপস্থিত নিশ্চিত, ঢাকায় যাওয়ার জন্য যানবাহনের ব্যবস্থা, তাদের খাওয়া দাওয়া সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক, ডাক্তার আব্দুর রহমান, জেলা শ্রমিকদলের সভাপতি সরদার লিয়াকত আলি, বিএনপি নেতা এসকেন্দার হোসেন, আব্দুল হালিম পাটোয়ারী, কাজী জাহিদ হোসেন, জিল্লুর রহমান, হারুন সেখ, ছাত্রনেতা তরিকুল ইসলাম শোভন, মহিলা নেত্রী শিরিনা আক্তার, মুক্তি খানম সহ বিএনপি ও সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের কর্মীসমর্থক বৃন্দ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited