শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:২২ পিএম, ২০২৩-০৯-১৭
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জে মুলহোতা সহ সক্রিয় চোর চক্রের ৪জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
সিপিসি-১,চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫,এর রাজশাহীর একটি অপারেশন দল শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে চোর চক্রের মূল হোতা সহ ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত আসামি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌরসভা বড় ইদ্রারামোড় এলাকার মোঃ সাদিকুল ইসলামের ছেলে মুলহোতা আইয়ুব আলী (২৬), মতিউর রহমানের ছেলে সাগর আলী (২৪), মৃত আঙ্গুর আলীর ছেলে মোঃ আলী হোসেন (২৫), এবং আনোয়ার হোসেনের ছেলে মোঃ মিনার আলী (২৩) এরা সবাই শহরের মসজিদ পাড়া এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা জেলার বিভিন্ন স্থান থেকে ইজিবাইক চুরি করে বিভিন্ন খোলা অংশ ভিন্ন ভিন্ন স্থানে বিক্রি করতো সেই প্রেক্ষিতে অটোচুরি সংক্রান্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোর চক্রের মূলহোতা সহ ৪ জন সক্রিয় সদস্যকে ২টি ইজিবাইক সহ র্যাবের আভিযানিক দল হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পূর্বেও চুরি এবং মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited