dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


যুবলীগের সাংগঠনিক সম্পাদক হলেন জহির উদ্দিন খসরু

দৈনিক অনুসন্ধান    |    ১২:১৩ পিএম, ২০২০-১১-২২

যুবলীগের সাংগঠনিক সম্পাদক হলেন জহির উদ্দিন খসরু

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন সাবেক ছাত্রনেতা জহির উদ্দিন খসরু। তার জন্ম বরিশাল জেলার মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নে। গত ১৪ নভেম্বর বাংলাদেশ আওয়ামীলীগের সাাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ২০১ বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন। কমিটিতে বিগত দিনের রাজনৈতিক কর্মকান্ডের বিবেচনায় জহির উদ্দিন খসরুকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়। এর পূর্বে জহির উদ্দিন খসরু কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক হিসেবে সুনামের সাথে দলীয় দায়িত্ব দক্ষতার সাথে পালন করায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের একজন দক্ষ নেতা হিসেবে তিনি এ পদে স্থান লাভ করেন।
জহির উদ্দিন খসরু যুবলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন নিখিলসহ দলের দায়িত্বপ্রাপ্ত সকল নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
জহির উদ্দিন খসরু গণতান্ত্রিক আন্দোলনে সব সময়ে সামনের সাড়িতে থেকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন। জামায়াত-বিএনপি জোট সরকারের সময় মামলা, হামলা ও ক্ষমতাসীণদের রক্তচক্ষুকে উপক্ষো করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলোর কর্মসূচী বাস্তবায়নে সাহসী ও প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন।
রাজনৈতিক জীবনে জহির উদ্দিন খসরু ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হন। তিনি ১৯৯০ সালে মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৪-৯৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কার্যনির্বাহী সদস্য ছিলেন। ১৯৯৮ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। ৫ম কংগ্রেসে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হন ও ৬ষ্ঠ কংগ্রেসে তিনি কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। ৭ম কংগ্রেসে তিনি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
রাজনৈতিক সংগঠনের পাশাপাশি জহির উদ্দিন খসরু বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত। তিনি ঐতিহ্যবাহী মুলাদী উপজেলা সমিতি ঢাকার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। ইতিপূর্বে তিনি বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিমাবাদ আহমাদিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব সফলতার সাথে পালন করে প্রসংশিত হয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তিনি এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেছেন। নদীর করাল গ্রাস থেকে বাটামারাসহ মুলাদীকে বাঁচাতে পানিসম্পদ মন্ত্রণালয়ে যোগাযোগ করে নদী শাসনে সাহসী ভূমিকা পালন করেছেন।
জহির উদ্দিন খসরুর পিতা আব্দুল মালেক মাষ্টার ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন বীর সেনানী। তিনি মুলাদী উপজেলা আওয়ামীলীগের দীর্ঘদিন যাবত সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি মুলাদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যনির্বাহী সদস্য ও বাটামারা ইউনিয়ন কমান্ডের মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে এলাকার শিক্ষা উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেন। এছাড়াও তিনি বিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আব্দুল মালেক মাষ্টার বাটামারা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে অবহেলিত ও অনুন্নত বাটামারাকে একটি মডেল ইউনিয়ন করার আপ্রাণ চেষ্টা করেছেন।জহির উদ্দিন খসরুর বড় ভাই সালাউদ্দিন অশ্রæ বর্তমানে বাটামারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি মুলাদী উপজেলা যুবলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এর আগে বাটামারা ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে যুবলীগকে সংগঠিত করতে সাহসী ভূমিকা পালন করেছেন।
জহির উদ্দিন খসরু কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় মুলাদী ও ঢাকার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এর মধ্যে মুলাদী উপজেলা সমিতি ঢাকা, রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ), সাপ্তাহিক গণবার্তা পরিবার, আলোকিত মুলাদী, ঢাকাস্থ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন (ঢামুসাস), মুলাদী প্রেসক্লাব, ঢাকাস্থ ছাত্র কল্যাণ পরিষদ, নিরাপদ সড়ক চাই মুলাদী উপজেলা শাখা, বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিমাবাদ আহাম্মাদিয়া দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠান।এছাড়াও বরিশাল ও মুলাদীর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জহির উদ্দিন খসরু কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

রিলেটেড নিউজ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত


জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক  (চকরিয়া–পেকুয়া আসন)

জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক (চকরিয়া–পেকুয়া আসন)

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর