শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০৫:২৭ পিএম, ২০২০-০৭-৩০
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়ায় এক ব্যক্তির ১০ কাঠাজুড়ে গাঁজা চাষ করেছেন। জায়গাটি দেখতে অনেকটা গাঁজার বাগানের মতো হয়ে গেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে গাংনী থানা পুলিশের একটি টিম গাঁজা বাগানটির দুই শতাধিক গাঁজা গাছ কেটে ফেলে। অভিযুক্ত দুলাল পালিয়ে গেলেও তার স্ত্রী সন্তানকে আটক করেছে পুলিশ।
গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) জানান, মটমুড়া গ্রামের কাশেমের ছেলে দুলাল তাঁর বসত বাড়ি সংলগ্ন এক বিঘা জমিতে গাঁজা চাষ করছিল। গাংনী থানার ওসি ওবাইদুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টিম বুধবার রাত থেকে ওই বাড়ি বাগান ঘিরে রাখে। টের পেয়ে বাগান মালিক দুলাল পালিয়ে যায়। পুলিশ দুলালের স্ত্রী শেফালি, ছেলে শাকিল এবং মেয়ে শিউলীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।
খবর পেয়ে পুলিশ সুপার এসএম মুরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন ও গাঁজা বাগান ধ্বংসের নির্দেশ দেন।
দুলালের পরিবার জানায়, দুলাল একজন মাছ ব্যবসায়ী। তিনি ওই জমিতে কি চাষ করেন তারা জানেন না। স্থানীয় লোকজন জানান, দুলালের বাড়ি নির্জন জায়গায়। কেউ তার বাড়ির আশে পাশে চলাফেরা করে না। ফলে নির্বিঘ্নে তিনি গাঁজা চাষ করছিল।
মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান, দুলাল মাছ ব্যবসার আড়ালে গাঁজা চাষ করছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত থেকেই দুলালের বাড়ি ও গাঁজা বাগান ঘিরে রাখে। বৃহস্পতিবার সকালে গাঁজা বাগানের ২০০ গাঁজা গাছ কেটে সেগুলো আলামত হিসেবে জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে তার স্ত্রী ও দুই সন্তানকে। সম্পৃক্ততা পেলে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited