dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টাকারী ভূমিদস্যু মাহাবুব আলম এর মানসিক নির্যাতন ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৈনিক অনুসন্ধান    |    ১০:৪৪ পিএম, ২০২২-০৮-১৩

পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টাকারী ভূমিদস্যু মাহাবুব আলম এর মানসিক নির্যাতন ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

 


পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখলের মূল হোতা কথিত ভূমিদস্যু মাহাবুব আলম এর মানসিক নির্যাতন ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নগরীর আগ্রাবাদ এক্সেস রোডের স্হায়ী বাসিন্দা ভুক্তভোগী শামসুন নাহার ভূইয়ার পরিবার। 

বৃহস্পতিবার (১১ আগস্ট)  দুপুরে নিজ বাস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শামসুন নাহার ভূইয়া। 

সংবাদ সম্মেলনে তিনি জানান, নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে তার নিজ দখলীয় সম্পত্তিতে আদালতের চলমান বাটোয়ারা  মামলাকে তোয়াক্কা না করে জোরপূর্বক সম্পত্তি  আত্মসাতের অপচেষ্টায় লিপ্ত রয়েছে উক্ত ভূমিদস্যু মাহাবুব আলম। মামলা নং -২৭৫/২০১৮, ২য় জেলা যুগ্ম আদালত, চট্টগ্রাম। 

ভুক্তভোগী আরো জানান, মাহাবুব আলম তার বোন কামরুন নাহার ইভার কাছ থেকে ২০২০ সালে  জায়গা ক্রয় করেছেন বলে দাবি করেন। অথচ তার একমাত্র ছোটো বোন কামরুন নাহার ২০১৮ সাল থেকেই নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে হালিশহর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা আছে। জিডি নাম্বার- পি আর ১০৯৪/১৮।  তার কোনো সন্ধান এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছেনা। 


মাহবুব আলম উক্ত জায়গাটি তার দখলে আছে বলে নামজারী করার চেষ্টা করলে ভূমি অফিস থেকে সার্ভেয়ারের মাধ্যমে সরেজমিনে জরিপে গেলে কর্তব্যরত সার্ভেয়ার প্রত্যক্ষ জায়গায় মাহবুব আলমের অবস্থান না থাকায় এবং মামলার সাইনবোর্ড দেখে মাহবুব আলমের অসাধু প্রক্রিয়ার কথা জানতে পারে এবং উপযুক্ত প্রমাণাদি সংগ্রহ করে তৎক্ষনাৎ তার নামজারি খারিজ করে দেয়। 

এছাড়াও ভুক্তভোগী শামসুন নাহার মামলা চলাকালীন অবস্থায় বোনের জায়গাটি ক্রয়ের জন্য আদালতে buy up চায় এবং অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত উক্ত আর্জি মঞ্জুর করেন। 

 এরপরও উক্ত ভূমিদস্যু মাহাবুব আলম বিভিন্ন উপায়ে জমি দখলের পায়তারা করছে এবং বিভিন্ন সময় প্রাণ নাশের হুমকি দিচ্ছেন।  এই কারণে শামসুন নাহার ভূইয়া ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও র‍্যাব-৭ অধিনায়কের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এসময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শামসুন নাহার এর স্বামী আরেফিন সহ প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর