শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:০০ এএম, ২০২৩-০৬-২৬
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৫ জুন) বিকাল ৬ টার দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢুলঢুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত (৪০) দুরুল হোদা নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর মিরাটুলি-বাবুপুর গ্রামের মৃত চাঁদ মন্ডলের ছেলে।
গত ২০২৩ সালের ১৩ এপ্রিল নয়ালাভাঙ্গা ইউনিয়নের নবাবমোড় এলাকায় আলম ঝাপরা (মেম্বার) নামের ইউনিয়ন সদস্য ও বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর ৪১ জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলার ১৯ নম্বর আসামি ছিলেন দুরুল হোদা। তাঁর পরিবারের দাবি, প্রতিপক্ষের লোকজনই দুরুল হোদাকে কুপিয়ে হত্যা করেছেন।
স্থানীয় লোকজন, নিহতের শ্বশুর আনারুল ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত দুরুল হোদা নয়ালাভাঙ্গা ঢুলঢুলিপাড়ায় তার শ্বশুর বাড়িতে ছিলেন। বাড়ি থেকে বিকালে দুর্বৃত্তরা তাঁকে টেনেহিঁচড়ে বাইরে নেয়। পরে ধারালো অস্ত্র দিয়ে দুরুলকে কুপিয়ে জখম করা হয়। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে যাওয়ার পথে সন্ধ্যা ৮ টার দিকে দুরুল হোদার মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যুবায়ের আহমেদ বলেন, তার শ্বশুর বাড়ি থেকে বের করে দুর্বৃত্তরা দুরুলকে কুপিয়ে জখম করে। পুলিশের ধারণা, পূর্বশত্রুতা থেকেই তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
দুরুল হোদা আলম ঝাপরা হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন। ৩ দিন আগে কারাগার থেকে তিনি জামিনে বের হন। এ ঘটনার পর পুলিশ অপরাধীদের ধরতে কাজ করছে। হত্যাকে কেন্দ্র করে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited