শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৩:১৭ পিএম, ২০২৩-০৪-০৫
নিজস্ব প্রতিবেদকঃ
সাহসী সাংবাদিকতা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য স্বীকৃতি হিসেবে "সাউথ এশিয়া গোল্ডেন পীস এ্যাওয়ার্ড" পেয়েছেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু।
বৃহস্পতিবার বিকালে (০৪ এপ্রিল) ঢাকার অভিজাত হোটেল এশিয়া এন্ড রিসোর্ট সেন্টারে সেরা অদম্য সাংবাদিক বা 'মোস্ট রেজিলিয়েন্ট জার্নালিস্ট' শ্রেণিতে সাংবাদিক অপুকে সাউথ এশিয়া সোস্যাল কালচারাল কাউন্সিল ও অগ্রগামী মিডিয়া ভিশন এই পুরস্কার প্রদান করে।
ফয়সাল আজম অপু ছাড়াও এস এ টিভির নিউজ প্রেজেন্টার সাংবাদিক রুপা নুর বছরের সেরা সাংবাদিক হিসেবে একটি এ্যাওয়ার্ড পেয়েছেন।
এরা এশিয়া মহাদেশের ৪৯টি সার্বভৌম দেশে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকতার বিকাশে কাজ করে যাচ্ছে।
সাউথ এশিয়া সোস্যাল কালচারাল কাউন্সিল ও অগ্রগামী মিডিয়া ভিশন এক ঘোষণায় জানিয়েছে, পুরস্কারের জন্য অনেক মেধাবী ও সাহসী সাংবাদিকের নাম প্রস্তাব করা হয়েছিল।
সংস্থা দু'টি আরও জানায়, 'আমরা দেখেছি, মুক্ত গণমাধ্যম এবং সাংবাদিকরা এখন অবিশ্বাস্য চাপের মুখোমুখি। বিশ্বসহ দেশব্যাপী সাংবাদিকদের সততা দেখে আমরা বিস্মিত, যারা চাপ সত্ত্বেও সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাকে (ফয়সাল আজম অপু) 'সাউথ এশিয়া গোল্ডেন পীস এ্যাওয়ার্ড' দিতে পেরে গর্বিত।'
অপুকে কেন এই পুরস্কার দেওয়া হয়েছে তার ব্যাখ্যায় সংস্থা দু'টি বলেছে, 'বিভিন্ন বাধা সত্ত্বেও তিনি জনগণের তথ্য অধিকার সমুন্নত রাখতে সাহসী ভূমিকা পালন করছেন।'
পুরস্কারের জুরিরা বলেন, 'স্বাধীন সাংবাদিকরা কীভাবে জনগণের জন্য পর্যবেক্ষক হিসেবে কাজ করে এবং গণতন্ত্র রক্ষায় এবং সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে অবদান রাখে তার একটি ভালো উদাহরণ প্রথিতযশা, সাহসী সাংবাদিক ফয়সাল আজম অপু।'
উল্লেখ্য, পুরষ্কার প্রদান অনুষ্ঠানে সাউথ এশিয়া সোস্যাল কালচারাল কাউন্সিলের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিচারপতি এস. এম. মজিবুর রহমান হাই কোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ সাবেক উপাচার্য, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ড. মোহাম্মদ জাকারিয়া সাবেক ভারপ্রাপ্ত সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন, কর্ণেল (অবঃ) আশরাফ আল-দীন রাষ্ট্রচিন্তক, নিরাপত্তা বিশ্লেষক ও শিক্ষাবিদ, পীরজাদা শহীদুল হারুন অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়, কবি নুরুল ইসলাম বিপিএম এডিশন্যাল এসপি ও ডেপুটি ডিরেক্টর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল, চিত্রনায়িকা সৈয়দা কামরুন্নাহার শাহনুর সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited