dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


নাইক্ষ্যংছড়িতে বিজিবি, উপজেলা প্রশাসন ও আ.মীলীগের জাতীয় শোক দিবস পালিত

দৈনিক অনুসন্ধান    |    ১০:২১ পিএম, ২০২২-০৮-১৫

নাইক্ষ্যংছড়িতে বিজিবি, উপজেলা প্রশাসন ও আ.মীলীগের জাতীয় শোক দিবস পালিত


মু. মুবিনুল হক মুবিন , নাইক্ষ্যংছড়ি।

নাইক্ষ্যংছড়িতে উপজেলা প্রশাসন, বিজিবি, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ  বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। 

সোমবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উদ্যোগে বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শতাধিক গরীব ও অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং চাকঢালা হাইস্কুল মাঠে ফ্রী চিকিৎসা ক্যাম্প এর মাধ্যমে ২৫০ জনকে ফ্রী ঔষধ বিতরণ করেন বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল মো. রেজাউল করিম। 

উপস্থিত ছিলেন মেজর তানবির, মেজর মেহেদী হাছান, জোন জে সিও আব্দুল লতিফ প্রমূখ।

 অপর দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মো.  শফিউল্লাহ'র নেতৃত্বে আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও ওসি টান্টু সাহার নেতৃত্বে  বাংলাদেশ পুলিশ ও আনসার-ভিডিপিসহ বিভিন্ন দপ্তর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 

এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১ টায় অফিসার্স ক্লাবের হলরুমে ইউএনও সালমা ফেরদৌস এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. শফি উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যানেওয়ান চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মারমা,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঃ পঃ কর্মকর্তা এ জেড এম সেলিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা শাহেন শাহ। মাধ্যমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমার সঞ্চালনায় উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী। রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

একই দিনে দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও কাঙালি ভোজের আয়োজন করেন উপজেলা আওয়ামিলীগ। অন্য দিকে সদর ইউপির চেয়ারম্যান নুরুল আবছার ইমন ও পরিষদের সদস্যরা যাথাযথ মর্যাদায় দিবসটি পালন করেন। বাইশারী ইউনিয়নে চেয়ারম্যান মো. আলম কোম্পানি বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন এবং এ উপলক্ষে কাঙালি ভোজের আয়োজন করেন। এছাড়াও ঘুমধুম,সোনাইছড়ি, দোছড়ি ইউনিয়নসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালন করেন।

সংবাদ প্রেরক-
মু. মুবিন হক মুবিন 
নাইক্ষ্যংছড়ি,
মোবাইল নং - ০১৬৯০১২৮৩৮৩

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর