শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৫৬ পিএম, ২০২৩-০৩-১২
.........মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি
গত ৫মার্চ রোববার ভোররাতে সন্দ্বীপের মগধরা ১নং ওয়ার্ডে একটি ও হারামিয়া ৮ং ওয়ার্ডে একটি মিলিয়ে একই রাতে মোট ২টি ডাকাতির ঘটনা ঘটে। সবচেয়ে নৃশংস হামলা হয় সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের শিক্ষিকা মাইমুনা খানম নিপার বাড়িতে। এই বাড়িতে ডাকাতির ঘটনায় শিক্ষিকা নিজে, তাঁর স্বামী মুস্তাফিজুর রহমান আজিম ও কন্যা সন্তান নুহান ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়।শিক্ষিকার স্বামী আজিমের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেয়া হয় ওই দিনই।
এ ঘটনায় ৬মার্চ শিক্ষিকার ভাই সাজেদুল করিম তুহিন বাদী হয়ে সন্দ্বীপ থানায় একটি ডাকাতির মামলা করে। সন্দ্বীপ থানার মামলা নং ০৩।এই মামলায় ৩৯৫ ও ৩৯৭ ধারায় অপরাধ আনা হয়। যাতে ১২লক্ষ ২৫হাজার টাকা লুণ্ঠনের অভিযোগ আনা হয়।
সর্বমহলে প্রতিবাদ ও নিন্দা আসলে ৪জনকে সন্দেহভাজন গ্রেফতার করে সন্দ্বীপ থানা পুলিশ। ১০মার্চ শুক্রবার ডিবি পুলিশের তদন্তে ওঠে আসে ডাকাতি হওয়া একটি মোবাইল ফোন সূত্র। এরই সূত্রে মগধরা এলাকা থেকে একজনকে আটক করা হয় শনিবার।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, রহস্য উদঘাটনে কাজ চলছে। শীঘ্রই সুখবর দেয়া যাবে। তদন্তের স্বার্থে অনেক কিছু বলা যাচ্ছে না।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited