শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০৮:০৯ এএম, ২০২০-০৮-১৭
পরকীয়ার জেরে চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করার ঘটনা ঘটেছে। নিহত নূর উদ্দিনকে হত্যার পর মাটিচাপা দেয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রেমিক রুমেন মিয়াকে আটক করেছে পুলিশ।
গত শনিবার (১৫ আগস্ট) রাতে মুরগির খোঁয়াড়ের মাটি খুঁড়ে নূর উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। নিহত নূর উদ্দিন উপজেলার ফৌজদারহাট ইউপির কেশবপুর গ্রামের নূরুল হকের ছেলে।
স্ত্রী আনোয়ারা বেগম ও দুই সন্তান নিয়ে নূর উদ্দিন ফৌজদারহাট ইউপির সলিমপুর এলাকার লাল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তাদের সঙ্গে একই ঘরে থাকতেন আটক রুমেন মিয়া।
ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ জানান, গ্রামের নারীদের মধ্যে কিছু একটা নিয়ে বলাবলি চলছিল। পরে বিষয়টি নিয়ে খোঁজ করেন ইউপি সদস্য মোস্তাকিম আরজু। একপর্যায়ে নূর উদ্দিন নামে একজনের নিখোঁজ হওয়ার খবর পান তিনি। এতে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক রুমেন মিয়া জড়িত বলেও জানতে পারেন ইউপি সদস্য। তখন তিনি স্ত্রী আনোয়ারা বেগমের কাছে স্বামীর খবর জানতে চান। প্রথমে কিছু জানেন না বললেও পরে হত্যা ও লাশ মাটিচাপা দেয়ার কথা স্বীকার করেন স্ত্রী আনোয়ারা।
চেয়ারম্যান সালাউদ্দিন আরো জানান, বিষয়টি ইউপি সদস্য জানানোর পর পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ রুমেন মিয়াকে আটক করে। তার স্বীকারোক্তিতে মুরগির খোঁয়াড়ের মাটি খুঁড়ে নূর উদ্দিনের লাশ উদ্ধার করে।
লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক।
তিনি বলেন, নূর উদ্দিনকে হত্যা করে মাটিচাপা দেয়া রুমেন মিয়া একার পক্ষে সম্ভব না। হত্যায় নিহতের স্ত্রী জড়িত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited