dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

দৈনিক অনুসন্ধান    |    ০৬:২৬ পিএম, ২০২৩-১০-১০

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

স্মাট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ অক্টোবর) বিকালে পলিটেকনিক ইনস্টিটিউটের মিলনায়তনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ সাইফ জামান আনন্দ। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক। 

বাংলাদেশ ছাত্রলীগ জেলা কমিটির সভাপতি ডাঃ সাইফ জামান আনন্দ বলেন, সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষ চাই। আমরা আশা করি সেই সোনার মানুষ চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের নেতাদের মধ্যে রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে যোগ্য ও বঙ্গবন্ধুর আর্দশে বিশ্বাসী কর্মীদের নেতৃত্বে আনা হবে। 

বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক বলেন, যেখানে বিএনপি ছাত্র নেতাদের হাতে তুলে দেয় অস্ত্র সেখানে দেশরত্ন শেখ হাসিনা ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে তুলে দেন খাতা-কলম। শুধু মিছিল মিটিং করলেই হবে না, পাশাপাশি পড়াশোনা ও দেশ গড়ার কাজ করতে হবে বলে ছাত্রলীগ কর্মীদের উদ্দেশে বলেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি মোঃ আনাস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাফায়াত খান রিয়াদের সঞ্চালনায় কর্মীসভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা, পৌর ও পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর