শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০৮:৪৫ পিএম, ২০২৪-০১-১২
"আসুন মানবিক হই, মানবতা জড়ানো ভালোবাসা ছড়াই" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং মহান স্রষ্টার সন্তুষ্টি, রহমত ও বরকতের আশায় আজ ১২ই জানুয়ারি-২০২৪ খৃষ্টাব্দ রোজ শুক্রবার চট্টগ্রামস্থ দেওয়ানহাটে অবস্থিত "আলহাজ্ব দেওয়ান মুসলিম এতিমখানা ও মাদ্রাসায়" শীতবস্ত্র ও নিত্য দিনের ব্যবহারে সুন্নতি দ্রব্য সামগ্রী উপহার কর্মসূচি পালনের মধ্য দিয়ে ১০ম মানবিক আয়োজন সফলভাবে সম্পন্ন করেছে "রঙিন ঘুড়ি ফাউন্ডেশন" নামের মানবিক এ সংগঠনটি। মূলত বীর চট্টলায় বসবাসরত কিছু সমমনা ও মানবিক বন্ধুমহল এবং শুভাকাঙ্ক্ষীদের সার্বিক প্রচেষ্টার ফসল এই সংগঠনটি। এটি একটি অরাজনৈতিক, অলাভজনক ও জনকল্যাণমুখী সামাজিক সংগঠন। সম্পূর্ণভাবে নিজেদের সম্মিলিত প্রচেষ্টা, ঐকান্তিক সহযোগীতা ও স্বেচ্ছায় অনুদানের ভিত্তিতে আর্থিক যোগানের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা দূস্থ, অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের সার্বিক কল্যাণ ও আলোকিত সমাজ বির্নিমানে সমৃদ্ধির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অবহেলিত জনগোষ্ঠী তথা এতিম শিক্ষার্থী, অসহায় বাস্তুহারা, স্বল্পআয়ের মানুষ, পথশিশু এবং বৃদ্ধাশ্রম সহ সকল সামাজিক কাজের পাশে থেকে মানবতার জয় নিশ্চিত করাই এই সংগঠনের মূল লক্ষ্য। শুধুমাত্র চাকুরী কিংবা ব্যবসা এবং মাসশেষে আয়লব্ধ অর্থে আত্মকেন্দ্রিক জাগতিক ভোগ-বিলাসিতার একঘেয়েমি যাপিত জীবন নয় বরং এই চিরাচরিত রোবটিক জীবন ব্যবস্থার দৈনন্দিন নয়টা থেকে ছয়টার রুটিন শেষে অযথা আড্ডায় সময় এবং অর্থ ব্যয় থেকে সরে এসে মানব কল্যাণের মাধ্যমে একটু আত্মার প্রশান্তি ও সৃষ্টিকর্তার নৈকট্য লাভের নিমিত্তে একগুচ্ছ বন্ধুমহলের একটি চমৎকার প্রয়াস আজকের এই "রঙ্গিন ঘুড়ি ফাউন্ডেশন"। তারই ধারাবাহিকতায় বরাবরের মতো এবারও রঙিন ঘুড়ি ফাউন্ডেশন সংগঠনের মানবিক প্রকল্পের আওতায় দশম প্রকল্প বাস্তবায়নের লক্ষে এতিম শিক্ষার্থীদের শীতবস্ত্র ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত সুন্নতি দ্রব্য সামগ্রী (মেসওয়াক, টুপি, তসবিহ) উপহার দানের মাধ্যমে সফলভাবে দশম মানবিক প্রকল্প সম্পন্ন করেছে। আগামীতেও আপনাদের সবার আন্তরিকতায় ও আর্থিক সহযোগিতায় এ ধরনের মানবিক কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও দোয়া প্রার্থী সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ মাসুদ আলম চৌধুরী। জনাব মাসুদের সভাপতিত্বে এবং সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ আফাজ উদ্দিন আসিফ'র সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোঃ বেলাল হোসেন। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শফিকুল ইসলাম বাবু, কার্যনির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন, রিপন, মোঃ আবির, স্টিভেন ডায়েস, মুহাম্মদ মাঈন উদ্দিন এবং সদস্য মোঃ সাজ্জাদ সহ অনেকেই। এ সময় সংগঠনের সকলেই এতিম শিক্ষার্থীদের সাথে একটি সুন্দর সময় কাটান। সমাপনী বক্তব্যে জনাব মাসুদ আলম বলেন- "ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সংশ্লিষ্ট সকল মানবিকযোদ্ধাদের; যাদের অক্লান্ত পরিশ্রম এবং সার্বিক সহযোগিতায় খুব চমৎকারভাবে আমাদের দশম মানবিক প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া পার্টনার দৈনিক অনুসন্ধান, এবং প্রিন্টিং পার্টনার- স্ক্রেচ্ সহ সকলকে।" পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর যাত্রীদের মক্কা ও মদিনায় হোটেল ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : দুশ্চিন্তা, উদ্বেগ ও মানসিক চাপ আধুনিক জীবনের একটি সাধারণ সমস্যা। ইসলামে এই সমস্যা থেকে মুক্তির জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : সুস্থ জীবন যাপনে মহানবী (সা.)-এর নয়টি অভ্যাস মহানবী (সা.)-এর জীবনশৈলী শুধু ধর্মীয় বিচারে নয়, বরং আধ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : গেলো ৬ই ডিসেম্বর ২০২৪ ইং সকাল ১০টায় সন্দ্বীপ মদীনাতুল উলুম মাদরাসা মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : আজ শুক্রবার বাদ জুম'আ সামাজিক সংগঠন- রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র ১৫ তম মানবিক প্রকল্পের আওতায় নগরীর আত...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ধর্মপ্রাণ মুসলমানের জন্য অধিক তাকওয়া এবং আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান। বরাবরের ন্যায় এবার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited